ED Summons Manish-Kuntal
Bengal Liberty Desk, ১১ মার্চ: ফের শিরোনামে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা! রাজ্যের বহুল আলোচিত এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জাল আরও বিস্তৃত করছে ইডি। এবার তলব করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। আগামী সপ্তাহে কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। ইতিমধ্যেই এই মামলায় তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (ED Summons Manish-Kuntal)।
এই সমন ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে – নিয়োগ দুর্নীতির আসল চক্র কি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে? বিরোধীদের দাবি, তদন্ত এগোলে আরও বড় নাম সামনে আসতে পারে এবং বড় রাঘব বোয়ালও ধরা পড়তে পারে তদন্তের জালে।
তদন্তের জাল আরও বিস্তৃত, নতুন করে চাপে শাসকদল (ED Summons Manish-Kuntal)?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বহু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে চলতি মাসেই একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছে ED। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। সিবিআই এবং ইডি দুই সংস্থাই তাঁকে গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত।
অন্যদিকে, প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকেও এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এবং তিনি হাজিরাও দিয়েছিলেন। এবার একই মামলার আর্থিক লেনদেনের দিক খতিয়ে দেখতে তাঁকে তলব করল ইডি। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন—শুধু কয়েকজন নেতা বা আমলাতেই কি সীমাবদ্ধ এই দুর্নীতি? নাকি নিয়োগ প্রক্রিয়ার আড়ালে গড়ে উঠেছিল বৃহত্তর একটি প্রভাবশালী চক্র?
‘৫০ কোটির ছায়া’ এখনও তাড়া করছে (ED Summons Manish-Kuntal)

এই মামলার সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় ২০২২ সালের জুলাই মাসে। সেই সময় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ED। যা গোটা দেশের নজর কেড়েছিল। পরে সিবিআইয়ের এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো হয়।
তবে বিস্ময়কর ভাবে, এসএসসি দুর্নীতি মামলায় এতদিন পর্যন্ত ইডি সরাসরি পার্থ বা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি। এবার মার্চের ১৬ ও ১৮ তারিখ তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই জিজ্ঞাসাবাদে কি সামনে আসতে চলেছে নতুন কোনও আর্থিক লেনদেনের সূত্র?
আরও পড়ুন (ED Summons Manish-Kuntal)-
Partha-Arpita ED Summons: SSC মামলায় নয়া মোড়! দোলের পরেই পার্থ-অর্পিতাকে তলব ইডির
Chandranath Sinha: নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের আর এক মন্ত্রী বিপাকে, চন্দ্রনাথ সিংহের সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি ফ্রিজের পথে ইডি
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন নতুন নতুন নাম সামনে আসছে। প্রাক্তন মন্ত্রী, আমলা, তৃণমূল নেতা, সব স্তরেই ছড়িয়ে পড়েছে তদন্তের ছায়া। বিরোধীদের দাবি, এ শুধু দুর্নীতির ঘটনা নয়, বরং “সাংগঠনিকভাবে পরিচালিত একটি নিয়োগ কারচুপির চক্র”। এখন প্রশ্ন একটাই-তদন্ত কি সত্যিই শিকড় অবধি পৌঁছবে? নাকি ধামাচাপা পড়ে যাবে আরও বড় সত্য?
