Air India Ticket Price
Bengal liberty desk, ১১ মার্চ: যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়ার অস্থিরতা এবার ছুঁয়ে গেল ভারতীয় মধ্যবিত্তের পকেট। ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের অগ্নিমূল্যের দোহাই দিয়ে বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। মূলত ‘ফুয়েল সারচার্জ’ বা জ্বালানি শুল্ক চাপানোর ফলেই এবার থেকে প্লেনের টিকিটের জন্য যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত টাকা। আগামী বৃহস্পতিবার, ১২ মার্চ থেকেই ধাপে ধাপে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
তিন দফায় বাড়বে ভাড়া (Air India Ticket Price)-

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সারচার্জ বৃদ্ধির প্রক্রিয়াটি মোট তিনটি পর্যায়ে সম্পন্ন হবে:
প্রথম পর্যায় (১২ মার্চ থেকে): দেশের অভ্যন্তরীণ (Domestic) সমস্ত উড়ানের টিকিটের ওপর ৩৯৯ টাকা সারচার্জ বসানো হচ্ছে। এতদিন অভ্যন্তরীণ রুটে কোনও সারচার্জ ছিল না। এছাড়া সার্ক (SAARC) গোষ্ঠীভুক্ত দেশগুলির ক্ষেত্রেও সমপরিমাণ টাকা বাড়তি দিতে হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার ক্ষেত্রে সারচার্জ হবে ১০ ডলার (প্রায় ৯০০ টাকা)।
দ্বিতীয় পর্যায় (১৮ মার্চ থেকে): দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং উত্তর আমেরিকার রুটে ভাড়া বাড়বে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সারচার্জ ৪০ ডলার থেকে বেড়ে হচ্ছে ৬০ ডলার। ইউরোপের ক্ষেত্রে ১০০ ডলার থেকে বেড়ে ১২৫ ডলার এবং উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ১৫০ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা) করা হচ্ছে।
তৃতীয় পর্যায়: পরবর্তী সময়ে হংকং, জাপান এবং দক্ষিণ কোরিয়াগামী বিমানেও সারচার্জ বাড়ানো হবে, যার দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে।
কেন এই মূল্যবৃদ্ধি (Air India Ticket Price)?

বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান জলপথ ‘হরমুজ প্রণালী’ এখন যুদ্ধ পরিস্থিতির কারণে উত্তপ্ত। ভারতের আমদানিকৃত জ্বালানির একটি বড় অংশ এই পথ দিয়েই আসে। কিন্তু তেলের ট্যাঙ্কারে হামলা এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে কার্যত তেলের আকাল দেখা দিয়েছে। এয়ার ইন্ডিয়ার দাবি, বিমান পরিচালনার মোট খরচের প্রায় ৪০ শতাংশই যায় জ্বালানিতে। বর্তমান পরিস্থিতিতে সারচার্জ না বাড়ালে অনেক রুটেই বিমান চালানো লাভজনক হতো না।
স্বস্তি ও উদ্বেগ (Air India Ticket Price)!
এয়ার ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে, ১২ মার্চের আগে যাঁরা টিকিট কেটে ফেলেছেন, তাঁদের বাড়তি টাকা দিতে হবে না। তবে যদি কোনও যাত্রী ভ্রমণের তারিখ বা রুট পরিবর্তন করেন, তবে তাঁকে নতুন জারি করা সারচার্জ দিতে হবে।
আরও পড়ুন (Air India Ticket Price)-
Large numbers of flight cancelled due to War : যুদ্ধের আবহে একের পর এক ফ্লাইট বাতিল, সমস্যায় জর্জরিত যাত্রীরা
মাঝ আকাশে ইঞ্জিনের তেলের চাপ শূন্য, জরুরি অবতরণে রক্ষা পেল Air India AI887 দিল্লি-মুম্বই ফ্লাইট

এদিকে, কেবল বিমান ভাড়াই নয়, যুদ্ধের প্রভাবে দেশে রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের কালোবাজারি রুখতে ইতিমধ্যেই ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন’ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। ট্রাম্প-খামেনেইয়ের এই লড়াই এখন ভারতীয় হেঁশেল থেকে আকাশপথেও, সর্বত্রই আশঙ্কার মেঘ ঘনিয়ে তুলেছে ক্রমশ।

