INDIA Alliance
Bengal Liberty : সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন (INDIA Alliance)। প্রথম দিন থেকেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে এনডিএ-র শক্তি বাড়ছে। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা ক্রমশ জোরালো। এই পরিস্থিতিতে সংসদের ভিতরে বিরোধীরা কতটা ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে সরব হতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। বাদল অধিবেশন শুরুর আগে সোমবার সকাল ১০টায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের চেম্বারে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। মঙ্গলবারও দিল্লির পার্লামেন্ট হাউসে জোটের বৈঠক হয়। সেখানে সংসদে কোন কোন বিষয় তুলে ধরা হবে এবং সরকারকে কীভাবে চাপে রাখা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। বৈঠকে ইন্ডিয়া জোটের সব শরিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে (INDIA Alliance)।

বিরোধীদের কৌশল ঠিক করতে পরপর বৈঠক (INDIA Alliance)
বিরোধীরা সংসদে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রকে ঘিরে ধরার প্রস্তুতি নিয়েছে। তার মধ্যে রয়েছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পড়ুয়াদের আত্মহত্যা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, মূল্যবৃদ্ধি, অযোধ্যা রামমন্দিরের অনুদান চুরির অভিযোগ, E20 ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে বিতর্ক, কৃষকদের সমস্যা, বেকারত্ব, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ভারতের বিদেশনীতি, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, চীন সীমান্ত পরিস্থিতি, এসআইআর (SIR) প্রক্রিয়া, রাজনৈতিক দল ভাঙানোর অভিযোগ এবং তদন্তকারী সংস্থার অপব্যবহারের মতো বিষয়।

জোটে ভাঙনের জল্পনা (INDIA Alliance)
সংসদে একজোটে লড়াইয়ের প্রস্তুতি চললেও ইন্ডিয়া জোটের ভিতরে অস্বস্তি বাড়ছে। তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ বিদ্রোহ করে এনসিপিআই-তে যোগ দেওয়ায় জোটের শক্তি কমেছে। তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ নিয়েও ডিএমকের অসন্তোষের খবর সামনে এসেছে। জল্পনা রয়েছে, তারা ভবিষ্যতে ইন্ডিয়া জোটের অবস্থান নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে।এদিকে শরদ পওয়ারের এনসিপি নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। শোনা যাচ্ছে, কেন্দ্র যদি আবার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল সংসদে আনে, তাহলে সেই বিলে শরদ পওয়ারের দল সমর্থন জানাতে পারে। ফলে ইন্ডিয়া জোটের ঐক্য আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে বাদল অধিবেশন শুধু সরকার বনাম বিরোধী লড়াই নয়, বিরোধী শিবিরের ঐক্যেরও বড় পরীক্ষা হয়ে উঠেছে। সংসদের ভিতরে সেই পরীক্ষায় ইন্ডিয়া জোট কতটা সফল হয়, এখন সেদিকেই নজর দেশের রাজনৈতিক মহলের।

আরও পড়ুন :
Mamata Banerjee : দুই মঞ্চে ২১ জুলাই! শহিদদের স্মরণে মমতার আবেগঘন বার্তা

