Madan Mitra
Bengal Liberty : মমতা ফিরে এলে গলার উত্তরীয় রাস্তায় বিছিয়ে তাঁকে স্বাগত জানাবেন মদন মিত্র (Madan Mitra)! ক্ষমতা হারানোর পর বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক ছবি। এবার আর ধর্মতলায় নেই তৃণমূলের একচ্ছত্র একুশে জুলাই সমাবেশ। কলকাতায় আলাদা দুটি মঞ্চ থেকে পালিত হচ্ছে শহিদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা সভা করছে। অন্যদিকে মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘ঋত-তৃণমূল’-এর কর্মসূচি। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ঋতব্রতর তৃণমূলের মঞ্চ থেকে অভিষেককে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। একই সঙ্গে তিনি দাবি করেন, ভুল স্বীকার করে ‘প্রকৃত তৃণমূলে’ ফিরে আসা উচিত মমতার (Madan Mitra)।

শহিদ মঞ্চ থেকে মদনের বার্তা (Madan Mitra)
মেয়ো রোডের সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, “একটাও ডিম মাথায় পড়বে না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব। একবার স্বীকার করুন পুত্রস্নেহে অন্ধ হয়ে ছিলেন। অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছেন। আমরা একমাস সময় দিচ্ছি, অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে আসুন।” এরপর তিনি শহিদ দিবসের মঞ্চের বিন্যাস নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মঞ্চে থাকতেন তাহলে সবচেয়ে পেছনে থাকতো শহীদের পরিবার সামনে থাকতো চকচকে গাল সেলিব্রেটিরা। আপনাকে মুখ্যমন্ত্রী সেলিব্রিটিরা বানায়নি, এই বাংলার মানুষ বানিয়েছে। লজ্জা করল না।”
মদন মিত্র আরও বলেন, “অন্যায় স্বীকার করুন আমরা আমাদের গলার উত্তরীয় আপনার পায়ের তলায় বিছিয়ে দেবো। আপনি সেটা মাড়িয়ে আসবেন। এসে বলুন, আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্রস্নেহে অন্ধ ছিলাম।” বক্তব্যের শেষাংশে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছে। মমতা, আপনাকে আমরা এক মাস সময় দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে প্রকৃত তৃণমূলের হাত ধরুন।”

আরও পড়ুন :
Mamata Banerjee : দুই মঞ্চে ২১ জুলাই! শহিদদের স্মরণে মমতার আবেগঘন বার্তা

