Large numbers of flight cancelled
Bengal Liberty, কলকাতা ২ মার্চ ২০২৬ :
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আকাশ জুড়ে আশঙ্কার ঘনঘটা। তার উপর পরপর ফ্লাইট বাতিল! (Large numbers of flight cancelled due to War ) ইরান- ইজরায়েল-আমেরিকার ত্রিদেশীয় যুদ্ধে মুড়ি-মুড়কির মতো চলছে মিসাইল হামলা, ড্রোন হামলা। চারিদিকে শুধুই ধ্বংসের ছবি। আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর জেরে হাত গুটিয়ে বসে নেই ইরানও। এই সবকিছুর মাঝেই সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। একের পর এক উড়ান বাতিল হচ্ছে। সূত্রের খবর, মোট ৩০০০ উড়ান বাতিল করা হয়েছে। যার জেরে ভুক্তভোগী যাত্রীরা। ইতিমধ্যেই বিমানবন্দরে উপচে পড়েছে ভিড়। পশ্চিম এশিয়ায় এই ভয়ঙ্কর পরিস্থিতির জেরে একাধিক দেশের এয়ারস্পেস বন্ধের নির্দেশ জারি হয়েছে। কলকাতা থেকে দুবাই বিমানবন্দর— সর্বত্র একই ছবি। হামলা–পাল্টা হামলার জেরে কুয়েত, ইউএই, কাতার, জর্ডান-সহ একাধিক দেশে আতঙ্ক ছড়িয়েছে ।

কোন কোন ফ্লাইট বাতিল (Large numbers of flight cancelled due to War )
ইন্ডিগো ২ মার্চ জানায়, কমপক্ষে ২০০টি উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল স্বাভাবিক হবে না। এয়ার ইন্ডিয়া X (টুইটার)-এ জানায়, যুদ্ধ পরিস্থিতির জেরে আপাতত একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া Emirates, Etihad, Qatar Airways, SpiceJet, Air France–KLM, British Airways, Lufthansa-সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা পরিষেবা স্থগিত রেখেছে।

বিমান পরিষেবা অনিশ্চিত (Large numbers of flight cancelled due to War )
ইন্ডিগো
6E 1232 : KWI – DEL
6E 1234 : KWI – HYD
6E 1238 : KWI – COK
6E 1301 : BLR – DOH
6E 1303 : BOM – DOH
এয়ার ইন্ডিয়া
AI117 : Amritsar – Birmingham
AI151 / AI152 : Delhi – Zurich
AI157 / AI158 : Delhi – Copenhagen
AI114 : Birmingham – Delhi
কলকাতা থেকেও ২০টি Emirates আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে।

লাগাতার হামলা ইরানের (Large numbers of flight cancelled due to War )
পশ্চিম এশিয়ায় আতঙ্ক ও উত্তেজনার ছবি স্পষ্ট। এরই মধ্যে ইরানের উস্কানিতে ফরাসি নৌবাহিনীর উপর হামলার অভিযোগ উঠেছে। সৌদি আরবের আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে হামলার খবর পাওয়া গেছে। হামলার জেরে বিশ্বের অন্যতম বৃহৎ তেলঘাঁটি রাস তানুরা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এদিকে কুয়েতে একটি US F-15 ফাইটার জেট ভেঙে পড়ার খবর মিলেছে। যদি ফ্রান্স বা অন্য কোনো দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Secular dogmatism on Khamenei’s Death: ভারতীয় মুসলমান নারীরা কি পরাধীনতার বিশ্বাসী?
আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন: https://t.co/fS7AufdEA2
বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে: https://t.co/ZCZicxTHZd#IranWar #Israel #UnitedStates #Bengaluru #Kashmir pic.twitter.com/mb6mtbVQd5
— Bengal Liberty (@bengalliberty1) March 2, 2026
ভারত কী পদক্ষেপ নেয় এবং কবে এই যুদ্ধ পরিস্থিতির অবসান হবে – সেই দিকেই নজর সারা বিশ্বের।
