West Bengal Pension
Bengal Liberty
রাজ্যের সামাজিক সুরক্ষা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Pension)। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি হয়েছে।

১,৫০০ টাকা মাসিক পেনশন
সরকারের দাবি, প্রবীণ নাগরিক, বিধবা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের লক্ষাধিক উপভোক্তা বাড়তি আর্থিক সহায়তা পাবেন এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী হবে।
জানা গিয়েছে, আগামী আগস্ট ২০২৬ মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১ সেপ্টেম্বর থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি জমা পড়বে। সরকার জানিয়েছে, জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী উদ্যোগ অব্যাহত থাকবে।

