India vs West Indies T20 World Cup
Bengal Liberty, কলকাতা ২ মার্চ ২০২৬: রুদ্ধশ্বাস থ্রিলার, টানটান উত্তেজনা! ওয়েস্ট ইন্ডিজকে নকআউট করে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করল মেন ইন ব্লু (India vs West Indies T20 World Cup)। সঞ্জু স্যামসনের অবিশ্বাস্য এক ইনিংস — ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ম্যাচজয়ী নক — আজ বুঝিয়ে দিল কেন এই দলে সঞ্জু স্যামসনকে দরকার।
শুরু থেকেই জমজমাট পরিস্থিতি। ৬৩,০০০ দর্শকাসন থেকে ভেসে আসছে শুধু চিৎকার। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাট করতে নেমে স্টেডি শুরু করেন অধিনায়ক হোপ ও রস্টন চেজের জুটি। রস্টনের ৪০, হোল্ডারের ৩৭ এবং পাওয়ার হিটার পাওয়েলের ৩৪ রানের ওপর ভর করে ক্যারিবিয়ানদের স্কোর দাঁড়ায় ১৯৫-৪।
ভারতের বোলিং বিভাগে সবাই ৩০-এর বেশি রান দিয়েছেন। তার মধ্যে বুমরাহ ৪ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন।

ভারতের ব্যাটিং (India vs West Indies T20 World Cup)
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ব্যাকফুটে চলে যায় ভারত। আবারও স্পিনারের বলে উইকেট দেন অভিষেক শর্মা। ১০ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। ঈশান কিষানও ১০ রান করে ডাগআউটে ফিরে যান।
কিন্তু একজন ছিলেন আজকের ‘Saviour’ — সঞ্জু স্যামসন। তাঁর ৯৭ রানের অপরাজিত ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৪টি গগনচুম্বী ছক্কা। সূর্যকুমার আউট হয়ে যাওয়ার পর বিপদে পড়ে টিম ইন্ডিয়া। জরুরি রানরেট ছিল অনেকটাই বেশি। তখন তিলক ভার্মার আগমন। ১৫ বলে দুর্দান্ত ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ালেও জয় ছিনিয়ে নেয় ভারত।
Secular dogmatism on Khamenei’s Death: ভারতীয় মুসলমান নারীরা কি পরাধীনতার বিশ্বাসী?
আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন: https://t.co/fS7AufdEA2
বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে: https://t.co/ZCZicxTHZd#IranWar #Israel #UnitedStates #Bengaluru #Kashmir pic.twitter.com/mb6mtbVQd5
— Bengal Liberty (@bengalliberty1) March 2, 2026
ওয়েস্ট ইন্ডিজের বোলিং খুব একটা উল্লেখযোগ্য ছাপ ফেলতে পারেনি। অবশেষে বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করল টিম ইন্ডিয়া। তবে কাজ এখনো বাকি — সামনে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড ক্রিকেট দল।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের সূচি (India vs West Indies T20 World Cup)
* দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড (SF-1, বুধবার ০৪/০৩/২০২৬, কলকাতা, সন্ধ্যা ৭টা)
* ভারত বনাম ইংল্যান্ড (SF-2, বৃহস্পতিবার ০৫/০৩/২০২৬, মুম্বাই, সন্ধ্যা ৭টা)
ফাইনাল অনুষ্ঠিত হবে ০৮/০৩/২০২৬ — নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ।

