Us Iran
Bengal Liberty
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল(Us Iran) হয়ে উঠল। এবার কুয়েতের আল-সুবিয়া তাপবিদ্যুৎ ও জল শোধন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। হামলার পরপরই বিদ্যুৎকেন্দ্রটি থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা। অন্যদিকে, কুয়েত প্রশাসনও এই হামলাকে বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে।

আগুনে জ্বলল বিদ্যুৎকেন্দ্র(Us Iran)
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আল-সুবিয়া বিদ্যুৎ ও জল শোধন কেন্দ্র থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। হামলার জেরে কেন্দ্রে ভয়াবহ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েত প্রশাসন। এছাড়া, দেশের আকাশসীমায় একাধিক শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

কড়া ভাষায় ইরানকে দুষল কুয়েত(Us Iran)
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন ও জল শোধন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে নিশানা করা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।এই হামলার জন্য ইরানকেই সম্পূর্ণ আইনি ও নৈতিকভাবে দায়ী করা হয়েছে। পাশাপাশি নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষিত রয়েছে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে কুয়েত।

আমেরিকার কড়া প্রতিক্রিয়া(Us Iran)
এই ঘটনার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের দাবি—সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয় বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো উদ্বেগজনক। এর মাঝেই ইরানের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন হামলা অব্যাহত রয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য(Us Iran)
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আগুনে জ্বলতে থাকা বিদ্যুৎকেন্দ্রের দৃশ্য দেখা গেছে।
যদিও ভাইরাল হওয়া প্রতিটি ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে কুয়েত সরকার তাদের বিদ্যুৎ ও জল পরিকাঠামোয় হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

