Abhishek Banerjee
Bengal Liberty:
এক দশকেরও বেশি সময় পর বাংলা আবার এক অন্য ‘২১ জুলাই’ দেখল। এবার একটি নয়, রাজ্যে তিনটি পৃথক মঞ্চ থেকে পালিত হচ্ছে শহীদ দিবস।

বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশে বিশেষ মঞ্চ তৈরি করেছে ‘কালীঘাট তৃণমূল’। সেখানে উপস্থিত হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়েন। অন্যদিকে, মেও রোডের সমাবেশকে কটাক্ষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মেও রোডে যত লোক হয়েছে, তার চেয়ে গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপালে বেশি লোক জমা হয়!”
Abhishek Banarjee
বক্তব্যের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট ও বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি দাবি করেন, এই সমাবেশই প্রমাণ করে দেয় যে তৃণমূলের বিকল্প দল এখনও বাংলায় তৈরি হয়নি।

একই দিনে ৩টি পৃথক মঞ্চ, শহীদ সমাবেশ থেকে কাকে বিঁধলেন অভিষেক? Abhishek Banerjee

এরপর বিজেপি ও পুলিশ প্রশাসনকে নিশানা করে তাঁর প্রশ্ন, “কেন্দ্রের বিজেপি সরকার, অমিত শাহ কিংবা পুলিশ—কেউ কি ২১ জুলাই আটকাতে পারল?” এরপরই বিরোধী শিবিরকে নাম না করে কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই একে একে মমতার সঙ্গ ছেড়েছেন অনেক পুরনো নেতৃত্ব। দলের বাইরে গিয়ে তাঁদের অনেকেই নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে; তুলেছেন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। সেই তপ্ত আবহে শহীদ মঞ্চ থেকে অভিষেকের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুনঃ মমতাকে ‘গান্ধারী’ বানালেন মদন! ফিরে আসার অনুরোধ ঋতর মঞ্চ থেকেই

