Swastika Mukherjee Emotional Post
Bengal Liberty Desk, ১১ মার্চ: সময় বয়ে যায় তার নিজস্ব নিয়মে, কিন্তু কিছু স্মৃতি চিরকাল অমলিন থেকে যায়। লোকমুখে শুনেছিলাম, মেয়েরা নাকি তাদের বাবাদের কাছে ‘পাপা কি পারি’, তাই বাবার মৃত্যু বার্ষিকীতে সোশ্যাল মিডিয়াতে আবেগ ঘন পোস্ট করলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের কন্যা স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee Emotional Post)।
আজ, ১১ই মার্চ। আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বড় পর্দা থেকে ছোট পর্দা সবেতেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাঁর অকাল প্রয়ানে টলি পাড়ায় নেমে আসে শোকের ছায়া।
বাবার স্মৃতিচারণায় মেয়ে স্বস্তিকা (Swastika Mukherjee Emotional Post)

বাবা নেই আজ প্রায় ৬ বছর। তাই বাবার স্মৃতিচারণায় তাঁকে নিয়ে আজ, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগ ঘন পোস্ট লেখেন স্বস্তিকা। অভিনেত্রী লিখেছেন, পৃথিবীতে প্রতিদিন কত কিছু ঘটে, কত বিচিত্র নাটক চলতে থাকে চারপাশে। বাবা যদি থাকতেন, তা হলে নিশ্চয়ই প্রতিদিন রাতেই এসব নিয়ে তাদের ‘মিটিং’ বসত। হাসি দিয়ে শুরু করে শেষে গালাগাল দিয়ে ভূত তাড়ানোর মতো করে বাবার সেই অট্টহাসির কথা আজও কানে বাজে তাঁর। এখন আর তেমন করে কেউ হাসে না—জোরে হাসলেও মানুষ কী বলবে, সেই ভাবনাই বড় হয়ে দাঁড়ায়।
আক্ষেপ সন্তু কন্যার (Swastika Mukherjee Emotional Post)
যখনই কোনও নতুন কাজ শুরু করেন তখনই বাবার কথা মনে পড়ে স্বস্তিকার। আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন, ইশ! যদি বাবা দেখে যেতে পারতেন! বাবাকে হারানোর পর জীবনের ছোট ছোট মুহুর্তগুলো ও বাবার অনুপস্থিতি টের পান স্বস্তিকা।
আরও পড়ুন (Swastika Mukherjee Emotional Post)-
Dhurandhar 2 OTT release platform: নেটফ্লিক্সের মুখে সপাটে চড়! ওটিটিতে ‘ধুরন্ধর’ চাল: জিও হটস্টারেই ফিরছে ‘দ্য রিভেঞ্জ’
ধুরন্ধর: দ্য রিভেঞ্জ(Dhurandhar 2: The Revenge)—রণবীরের ‘বিস্ট মোড’ আর আদিত্য ধরের দুর্ধর্ষ কামব্যাক!

মৃত্যুবার্ষিকীতে বাবাকে উদ্দেশ্য করে স্বস্তিকার বার্তা, ভালো থেকো বাবা। যত্নে থেকো। তোমার বড় স্টিলের গ্লাসটাই এখন আমার গ্লাস। প্রতিবার সেই গ্লাসে জল খাওয়ার সময়ে বাবার কথা মনে পড়ে তাঁর। স্বস্তিকার কথায়, আমাদের যা কথা ছিল মনে রেখো সব। তোমায় খুব ভালোবাসি বাবা। সে কথা কোনোদিনও তোমায় বলা হয়নি। দেখা হলে জাপটে জড়িয়ে বলবো না হয়।

