Strait of Hormuz Conflict
Bengal Liberty Desk, ২৮ মার্চ: মধ্যপ্রাচ্যে লাগাতার যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালী মার্কিন রাষ্ট্রপতির কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধের সরাসরি প্রভাব সমস্ত রাষ্ট্রের উপর সমানভাবে পড়েছে। যুদ্ধের আঁচ তীব্রতা ছাড়িয়ে এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে আমেরিকা ও ইজরায়েল ছাড়া অন্যান্য রাষ্ট্রকে হরমুজ পার করার প্রবেশাধিকার দিয়েছে ইরানের সরকার (Strait of Hormuz Conflict)।
রসিকতা নাকি অন্য কিছু (Strait of Hormuz Conflict)?
এই আবহে ট্রাম্পের আজব যুক্তি— “স্ট্রেইট অফ হরমুজ”-এর নাম বদলে করে দিলেন “স্ট্রেইট অফ ট্রাম্প”। এই নিয়েই চলছে জোর জল্পনা। মজার ছলে কথাটি বললেও, এর মধ্যে তীব্র বাসনা লুকিয়ে আছে, যা বারবার প্রকাশ্যে চলে এসেছে।
আমেরিকার শর্ত নাকচ করল ইরান (Strait of Hormuz Conflict)

প্রায় একমাস ধরে চলা যুদ্ধ নিয়ে ইরানের সঙ্গে একাধিক বার বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব আনার জন্য ১৫ দফা শর্ত দিয়ে আলোচনায় বসতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাঁর সমস্ত প্রস্তাব একেবারে নাকচ করে দিয়েছে ইরান। বক্তব্য রাখার সময় অভিনব কৌশলের ভঙ্গিতে “স্ট্রেইট অফ হরমুজ”-কে “স্ট্রেইট অফ ট্রাম্প” বলে উল্লেখ করেন তিনি। পরে আবার নিজের ভুল শুধরে বলেন, “ওহ, ওটা তো হরমুজ। বড় মারাত্মক ভুল হয়ে গিয়েছে।”
আরও পড়ুন (Strait of Hormuz Conflict)-
Iran Bushehr nuclear plant attack: দশ দিনে তিনবার হামলা! ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রকে নিশানা, বাড়ছে যুদ্ধের আঁচ
Hormuz Strait News: শত্রুদের জাহাজ আটকানো আমাদের বৈধ অধিকার, স্পষ্ট বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী!
রসিকতার সঙ্গে বিষয়টি হজম করা হলেও, ইঙ্গিত যে একেবারে স্পষ্ট, তা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। ইরানের হরমুজ প্রণালী নিয়ে আধিপত্য শেষ করতে চান ট্রাম্প – সেই নিয়েই জোরদার আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
