Strait of Hormuz Conflict
Bengal Liberty, ২৭ মার্চ ২০২৬ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে(Hormuz Strait News)। ডোনাল্ড ট্রাম্পের পাঁচ দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে কার্যত উড়িয়ে দিয়েছে ইরান সরকার। সরাসরি তারা বলেছে—”মিথ্যে বলছেন ট্রাম্প”। এই পরিস্থিতির মধ্যেই হরমুজে প্রবেশাধিকারকে কেন্দ্র করে রাষ্ট্রপুঞ্জে কড়া আক্রমণ শানালেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

রাষ্ট্রপুঞ্জে কড়া আক্রমণ Hormuz Strait News
সোজাসাপ্টা ভাষায় আক্রমণ শানালেন ইরানের বিদেশমন্ত্রী। তাঁর কথায়, “হরমুজ প্রণালীতে আমরা কাদের প্রবেশাধিকার দেব আর কাদের দেব না, সেটা সম্পূর্ণ ইরানের বৈধ অধিকার । আমেরিকা ও ইজরায়েল যেভাবে মানবতার বিরুদ্ধে হত্যালীলা চালাচ্ছে, তেহরান শহরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে—তারা কোনোদিনই হরমুজ পেরোতে পারবে না। শত্রু রাষ্ট্ররা জেনে রাখুক, চরম আক্রমণ তাদের জন্য অপেক্ষা করছে “।
বন্ধু রাষ্ট্রদের অনুমতি:
যেখানে আমেরিকা ও ইজরায়েলের জন্য প্রবেশাধিকার বন্ধ, সেখানে বন্ধু রাষ্ট্র ভারতকে হরমুজ ব্যবহারের জন্য সম্পূর্ণ ছাড়পত্র দিয়েছে ইরান। প্রধানমন্ত্রী মোদি ও বিদেশমন্ত্রী এস জশঙ্কর জুটি এই কূটনৈতিক মাস্টারস্ট্রোকে হরমুজ পারাপারে আর কোনো বাধা রইল না। শেষমেশ দেখার বিষয়, এই টানাপোড়েন আর কতদিন দীর্ঘায়িত হয়।
