Srijan Bhattacharya
Srijan Bhattacharya

Srijan Bhattacharya : ওয়াংচুককে সরানোর প্রতিবাদে SFI

Bengal Liberty

সোনম ওয়াংচুককে জোর করে(Srijan Bhattacharya)  তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি ময়দানে নামল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। শনিবার থেকেই যন্তর মন্তরে আমরণ অনশনে বসে পড়লেন এসএফআই-এর দুই শীর্ষ নেতা—সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ।

Advertisement
Advertisement

 মুখ খুললেন সৃজন ভট্টাচার্য(Srijan Bhattacharya)

এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য অভিযোগ করেন, সরকার জোর করে ওয়াংচুকের অনশন ভাঙার চেষ্টা করছে। তাঁর দাবি, শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতির দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত এবং জাতীয় পরীক্ষা সংস্থার কার্যপ্রণালীরও আমূল সংস্কার প্রয়োজন। এদিকে সোনমের স্ত্রী জানিয়েছেন, আন্দোলন আন্দোলনের পথেই চলবে এবং রবিবারের প্রস্তাবিত সংসদ ভবন অভিযান কর্মসূচিও যথাযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র ব্যানারে অনির্দিষ্টকালের অনশনে বসেছিলেন শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। তাঁর প্রধান দাবি ছিল—পরীক্ষা দুর্নীতির বিচারবিভাগীয় তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury