Tapan Dasgupta
Bengal Liberty: আরও খালি হচ্ছে কালীঘাটের ঘর। এবার তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তপন দাশগুপ্ত। তিনি আদি সপ্তগ্রামের তিনবারের বিধায়ক। ২০১৬ সালের বিধানসভা ভোটে জয়ের পর মমতা তাঁকে কৃষি বিপণন মন্ত্রী করেছিলেন (Tapan Dasgupta)। তবে ২০২৬ সালের বিধানসভা ভোটে তিনি টিকিট পাননি। তাঁর বদলে আদি সপ্তগ্রাম বিধানসভায় তৃণমূল প্রার্থী করা হয় প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে। যদিও সেই আসনে শেষ পর্যন্ত জয়ী হন বিজেপি প্রার্থী। নির্বাচনের পর থেকেই মূলত চুপ ছিলেন তপনবাবু। এবার তাঁর দলছাড়ার জল্পনা আরও জোরাল হচ্ছে।

টিকিট না পেয়েই কি অভিমান? (Tapan Dasgupta)
বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই যেন ভাঙন ধরেছে তৃণমূলে। বিধায়ক, কাউন্সিলর— অনেকেই একে একে হাত ছেড়েছেন দিদির। টিকিট না পাওয়ার পর প্রকাশ্যে কোনও ক্ষোভপ্রকাশ না করলেও দীর্ঘদিন ধরেই নীরব ছিলেন তপন দাশগুপ্ত। রাজনৈতিক মহলের দাবি, তাঁর সেই দীর্ঘ নীরবতাই এখন নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।
সূত্রের খবর, রবিবার সকাল ১১টায় একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন তপন দাশগুপ্ত। আর এই বৈঠক থেকেই অনুমান করা হচ্ছে, তিনিও হয়তো এবার কালীঘাটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করতে পারেন। শেষ পর্যন্ত কোন পথে এগোবে তপন দাশগুপ্তের রাজনৈতিক যাত্রা? তা এখন শুধুই সময়ের অপেক্ষা।
আরও পড়ুন:
Derek O Brien : সরকারি খাতায় দলবদলুরা কেন এখনও তৃণমূল সাংসদ? প্রশ্ন ডেরেকের

