Derek O Brien
Bengal Liberty
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের(Derek O Brien) পরেই তৃণমূলের ২০ জন লোকসভা সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই (NCPI) দলে যোগ দিয়েছেন এবং মোদি সরকারের পাশে থেকে কাজ করার কথা ঘোষণা করেছেন। এরপরই ওই সাংসদদের ‘দলবদলু’ ও ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেছেন ডেরেক ও’ব্রায়েন। শনিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনাকে তীব্র বিদ্রুপ করেন ডেরেক। তাঁর পোস্টে স্পষ্ট প্রশ্ন তোলা হয়েছে— যাঁরা তৃণমূল ছেড়ে চলে গেছেন, সরকারি খাতায় এখনও কেন তাঁরা তৃণমূল সাংসদ হিসেবেই পরিচিত থাকবেন?

অস্তিত্ব রক্ষায় মরিয়া কালীঘাট(Derek O Brien)
তাঁর পোস্টে সরাসরি উল্লেখ করা হয়েছে: লোকসভার স্পিকার এখনও ওই ২০ জন দলত্যাগীকে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই গণ্য করছেন। অথচ তার কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের মোদির -শাহ সরকারের এক মন্ত্রী সর্বদলীয় বৈঠকে সেই একই সাংসদদের NCPI-এর প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানান। একই ব্যক্তিদের পরিচয় নিয়ে সরকারের দুটি শীর্ষ স্তরের এমন পরস্পরবিরোধী অবস্থান শুধু বিভ্রান্তিকরই নয়, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক শিষ্টাচার নিয়েও গুরুতর প্রশ্ন তোলে। যদি তাঁরা এখনও তৃণমূলের সাংসদ হন, তাহলে অন্য দলের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ কেন? আর যদি তাঁরা অন্য দলের প্রতিনিধিই হয়ে থাকেন, তবে সরকারি নথিতে এখনও তাঁদের তৃণমূল সাংসদ হিসেবে দেখানো হচ্ছে কেন?” উল্লেখ্য, এর আগেও এই ২০ জন সাংসদের পদ বাতিলের দাবি তুলেছিলেন ডেরেক। এবার ফের সেই একই সুর শোনা গেল তাঁর গলায়।


