Sonam Wangchuk
Sonam Wangchuk

Sonam Wangchuk : হাসপাতালে জারি অনশন! ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে বিবৃতি দিল হাসপাতাল

Bengal Liberty

যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে(Sonam Wangchuk) একপ্রকার জোর করেই সরিয়ে নিয়ে গেছে দিল্লি পুলিশ। শরীরে কমেছে গ্লুকোজের পরিমাণ, হ্রাস পেয়েছে ওজনও। তা সত্ত্বেও নিজের অনশন আন্দোলনে অনড় লাদাখের এই সমাজকর্মী। বর্তমানে কেমন আছেন তিনি? তাঁর স্বাস্থ্য নিয়ে এবার বিবৃতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

স্যালাইন নিতে নারাজ, খাচ্ছেন না ওষুধও!(Sonam Wangchuk)

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাধীন থাকা সত্ত্বেও অনশন চালিয়ে যাচ্ছেন ওয়াংচুক। হাসপাতালের পক্ষ থেকে জারি করা মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তিনি কোনোভাবেই স্যালাইন নিতে চাইছেন না। এমনকি, তাঁকে কোনো ওষুধও খাওয়ানো যায়নি। চিকিৎসকরা প্রতিনিয়ত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

Sonam Wangchuk
Sonam Wangchuk

বুলেটিনে আরও জানানো হয়েছে, টানা ২০ দিনের অনশনের ফলে তাঁর ওজন প্রায় ৯ কেজি কমে গেছে। চিকিৎসকদের বারবার অনুরোধ ও পরামর্শ সত্ত্বেও কোনো রকম ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি ড্রিপ), ওআরএস কিংবা অন্য কোনো ওষুধ গ্রহণে তাঁকে রাজি করানো যায়নি। তবে হাসপাতালে ভর্তি করার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। তাঁর নাড়ির গতি (পালস রেট), রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল। তবে শরীরে মারাত্মক জলের অভাব অর্থাৎ ডিহাইড্রেশন দেখা দিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, এভাবে অনশন চালিয়ে গেলে তাঁর কিডনি বিকল হতে পারে।

উল্লেখ্য, লাদাখের ষষ্ঠ তফসিলভুক্ত মর্যাদা ও রাজ্যের দাবিসহ একাধিক দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেন সোনম ওয়াংচুক। অনশনের ২১তম দিনে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায়, দিল্লি হাইকোর্টের আগাম নির্দেশ ও চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে শনিবার সকালে দিল্লি পুলিশ তাঁকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury