Sudip Bandyopadhyay
Bengal Liberty
বাদল অধিবেশনের আগে রবিবার(Sudip Bandyopadhyay) সর্বদলীয় বৈঠক। কিন্তু তার ঠিক আগের দিন, শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে তৈরি হলো নতুন উত্তেজনা।

দিল্লিতে নতুন সমীকরণ(Sudip Bandyopadhyay)

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই লোকসভার ২০ জন তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ‘NCPI’ দলে নাম লিখিয়েছেন। যদিও এখনও পর্যন্ত আলাদা রাজনৈতিক দলের তকমা পায়নি তারা, তবুও দিল্লির রাজনীতিতে যে আরও একটা বড়সড় মোড় আনতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা বলার অপেক্ষা রাখে না। আগামী সোমবার থেকে লোকসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন। NCPI স্পিকারের কাছ থেকে এখনও আলাদা দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও,

বাদল অধিবেশনে এনডিএ (NDA) জোটের পাশে বসার সুযোগ পেয়েছে। এমনকি ডাক পেয়েছে সর্বদলীয় বৈঠকেও। এই আবহে NCPI-এর অন্যতম শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ যে কেবলই ‘সৌজন্যমূলক’ নয়, তা একেবারেই স্পষ্ট।
বাদল অধিবেশনের আগে NCPI-এর জন্য স্পিকারের আসন বিন্যাস থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ—ঘটনাগুলো পর পর সাজালে স্পষ্ট হয়ে যায় যে, লোকসভায় মমতাকে একঘরে করতে এবার কোমর বেঁধে নেমেছে পদ্ম শিবির। এই পরিস্থিতিতে রবিবারের সর্বদলীয় বৈঠকের দিকেই এখন নজর রয়েছে সকলের।

