Firoze Edulji Passed Away
Bengal Liberty, kolkata:
প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি(Firoze Edulji Passed Away)। সোমবার দুপুর ১২টা নাগাদ কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি কলকাতা হাই কোর্টের আইনজীবী ছিলেন। আইনজীবী মহলে ফৌজদারি সংক্রান্ত মামলার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী এবং তীক্ষ্ণ ধীসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

আরজি কর ও কামদুনি মামলার সওয়াল Firoze Edulji Passed Away
আইনজীবী ফিরোজ এডুলজি তাঁর দীর্ঘ কেরিয়ারে একাধিক হাই-প্রোফাইল মামলা লড়েছিলেন। তার মধ্যে অন্যতম হল কামদুনি মামলা এবং আরজিকর মামলা। বিজয় সিঙ্ঘলের মামলায় আইনজীবী তিনিই ছিলেন। তাঁরই সওয়ালের প্রেক্ষিতে তৎকালীন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।কামদুনি কাণ্ডের সময় তিনি সরকার পক্ষের আইনজীবী ছিলেন। ২০২০ সালের পরে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ শাখার সহ-সভাপতিও ছিলেন এই আইনজীবী।

শারীরিক অবস্থার অবনতি
পরিবার সূত্রের খবর, ২০২২ সাল থেকে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। ডাক্তার তাঁকে এক বছরের বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু আইন তাঁর নেশা এবং পেশা। তাই, বিশ্রামকে বুড়ো আঙুল দেখিয়ে এবং শরীরের প্রতি নজর না দিয়েই তিনি হাইকোর্টে নিয়মিত মামলা লড়তে আসেন। এরই মধ্যে ফিরোজ অসুস্থ হন। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন তিনি সেখানেই ভর্তি ছিলেন। গতকাল, শনিবার তিনি ভেন্টিলেশনে চলে যান। সোমবার ১২টা নাগাদ পরলোক গমন করেন।

