Strait of Hormuz
Strait of Hormuz

Strait of Hormuz: হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি!

Bengal Liberty, কলকাতা :

পশ্চিম এশিয়ার তীব্র যুদ্ধের কারণে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। আটকে রয়েছে শতাধিক তেলবাহী জাহাজ। গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাল দেখা দিয়েছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গ্যাসের ঘাটতি থাকায় হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, এমনকি রাস্তায় বিক্রি হওয়া স্ট্রিট ফুড—সব কিছুকেই কেন্দ্র করে সমস্যা দেখা দিচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের রাষ্ট্রপতি ডাঃ মাসুদ পেজেশকিয়ান এর সঙ্গে ফোনে কথা বলেন। ভারতের সমস্যার কথা তিনি ইরানের রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এই প্রসঙ্গকে কেন্দ্র করে মোদি X (টুইটার)-এ একটি পোস্টও করেন।

Strait of Hormuz
Strait of Hormuz

 

মোদির বার্তা Strait of Hormuz

ইরানের রাষ্ট্রপতি ডাঃ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিকে মাথায় রেখে ভারত ইরানের পাশে সবসময় থাকবে। যুদ্ধ কোনো কিছুর সমাধান করতে পারে না। কথাবার্তা ও আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান খুঁজতে হবে।

হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সমস্যায় জর্জরিত গোটা বিশ্ব। এই ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথোপকথন করেন।

রয়টার্সের বড়ো ভুল 

সেখানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি খবর প্রকাশ করে যে ভারতের জাহাজকে হরমুজ প্রণালীতে ‘সেফ প্যাসেজ’-এর অনুমতি দিয়েছে ইরান সরকার। দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। এমনকি রয়টার্সের ওই খবরের ভিত্তিতে অনেক সংবাদ সংস্থাও সংবাদ প্রকাশ করে।

কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায়, রয়টার্সের সেই খবরটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে অবশ্যই কথা হয়েছে, কিন্তু ইরান ভারতের জন্য হরমুজ প্রণালী পার হওয়ার কোনো ছাড়পত্র দেয়নি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury