Bhabanipur election 2026
Bengal Liberty, Kolkata:
২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা (Bhabanipur election 2026) কার্যত বেজে গেল কলকাতায়। তবে চেনা মেগা র্যালি বা রোড-শোর বদলে এবার একেবারে ‘গ্রাউন্ড জিরো’ থেকে প্রচারের সূচনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের খাসতালুক ভবানীপুর থেকেই রণকৌশল সাজাতে দেখা গেল তাঁকে।

রবিবার সন্ধ্যায় ভবানীপুরের অহিন্দ্র মঞ্চে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন এলাকার সাতজন কাউন্সিলর এবং বুথ স্তরের কর্মীরা। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক আসলে ‘মাইক্রো-প্ল্যানিং’-এর মাধ্যমে প্রতিপক্ষকে কোনও জায়গা না ছাড়ার কৌশল। ভবানীপুর এবার শুধুমাত্র একটি কেন্দ্র নয়, বরং মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। এবং এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যিনি আগের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠিন চ্যালেঞ্জ ছুড়েছিলেন। ইতিমধ্যেই এলাকায় জনসংযোগ শুরু করে দিয়েছেন তিনি, যা তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ এই মুহুর্তে।
ভোটার তালিকা ইস্যু—সবচেয়ে বড় ধাক্কা? (Bhabanipur election 2026)
সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ভোটার তালিকা ঘিরে। প্রায় ৪৫ হাজার নাম বাদ পড়ার খবর সামনে এসেছে, পাশাপাশি ১৪ হাজার নাম এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিজেপির দাবি, এই প্রক্রিয়া আসলে ভোটার তালিকাকে স্বচ্ছ ও নির্ভুল করারই অংশ। কিন্তু তৃণমূল শিবিরে এই সংখ্যা নিয়ে স্পষ্ট অস্বস্তি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগে যেখানে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল, সেখানে এখন এই ধরনের পরিবর্তন সরাসরি ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে তাই এই মুহুর্তে শাসকদল কিছুটা চাপেই রয়েছে বলে বোঝা যাচ্ছে।

সংগঠন নিয়ে সতর্কবার্তা (Bhabanipur election 2026)
এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, বুথ স্তরে জনসংযোগ বাড়ানোর জন্য কর্মীদের কড়া বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্দেশ আসলে সংগঠনের ভিত মজবুত করার তাগিদ থেকেই যা ইঙ্গিত দিচ্ছে, নীচের স্তরে চ্যালেঞ্জ বাড়ছে শাসক শিবিরের সামনে।
তবে এবার দ্রুত প্রচারে নামার পরিকল্পনাও নিয়েছে তৃণমূল। জানা যাচ্ছে, ২৪ মার্চ থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একাধিক সভা করার কথা রয়েছে। একই সময় দক্ষিণ ২৪ পরগনায় সংগঠন শক্তিশালী করতে মাঠে নামবেন ভাইপো ও।

Agnimitra Paul: ভোটের প্রচারে অন্য মেজাজে অগ্নিমিত্রা পাল | BJP West Bengal | Bengal Liberty#bjpwestbengal #agnimirapaul #BJPNEWS #WestBengalElection #BengalLiberty pic.twitter.com/nlUwgBTBrO
— Bengal Liberty (@bengalliberty1) March 23, 2026
কেন্দ্রীয় নেতৃত্বের নজর (Bhabanipur election 2026)
অন্যদিকে, এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে বিজেপি। তৃণমূল যখন নিজেদের ঘাঁটি ধরে রাখতে ব্যস্ত, তখন সংগঠন বিস্তারে জোর দিচ্ছে গেরুয়া শিবির। ২৪ মার্চ কলকাতায় আসছেন বিজেপির জাতীয় সম্পাদক নীতিন নবীন। তাঁর এই সফরের মূল লক্ষ্য মাঠ পর্যায়ের কাজ খতিয়ে দেখা এবং নির্বাচনের কৌশল আরও ধারালো করা।
সব মিলিয়ে, চৈত্রের শুরুতেই বাংলার রাজনৈতিক আবহ উত্তপ্ত। একদিকে প্রতিরক্ষায় নামা শাসক দল, অন্যদিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগোচ্ছে বিজেপি এই দ্বিমুখী লড়াই ২০২৬-এর নির্বাচনের আগে নতুন সমীকরণ তৈরি করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন :
BJP Candidate List: রেকর্ড ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে মুড়ছে রাজ্য, প্রার্থী তালিকায় ‘ভূমিপুত্র’ ও ‘নারীশক্তিতে’ শান বিজেপির
