BJP Candidate List
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
বঙ্গ নির্বাচনের মহাপ্রস্তুতি (BJP Candidate List)। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, এবার রাজ্যে মোতায়েন করা হচ্ছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী । অন্যদিকে, প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নেমেছে ভারতীয় জনতা পার্টিও ।

কেন্দ্রীয় বাহিনীর মেগা মোতায়েন BJP Candidate List
নজিরবিহীন নিরাপত্তাশান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিশাল নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আগে থেকে অনুমোদিত ৪৮০ কোম্পানির সঙ্গে আরও ১৯২০ কোম্পানি অতিরিক্ত বাহিনী যুক্ত করা হচ্ছে, যার ফলে নির্বাচনের মোট বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৪০০ কোম্পানি ।
আগমনের দিনক্ষণ
এই বিশাল বাহিনী ধাপে ধাপে রাজ্যে প্রবেশ করবে
৩১শে মার্চের মধ্যে রাজ্যে প্রবেশ করবে ৩০০ কোম্পানি
৭ই এপ্রিলের মধ্যে ৩০০ কোম্পানি
১০ই এপ্রিলের মধ্যে ৩০০ কোম্পানি
১৩ই এপ্রিলের মধ্যে ২৭৭ কোম্পানি
১৭ই এপ্রিলের মধ্যে সর্বাধিক প্রবেশ করবে ৭৪৩ কোম্পানি
ভোট পরবর্তী সুরক্ষা
সূত্রের খবর,২৯শে এপ্রিল ভোট শেষ হওয়ার পরেও নিরাপত্তা শিথিল হবে না বলে । গণনার সময় পর্যন্ত ২০০ কোম্পানি বাহিনী স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের পাহাড়ায় থাকবে । এছাড়া, নির্বাচন পরবর্তী হিংসা রুখতে ৫০০ কোম্পানি বাহিনীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আইজি শালভ মাথুরকে এই বিশাল বাহিনীর ‘স্টেট ফোর্স কোঅর্ডিনেটর’ হিসেবে নিয়োগ করা হয়েছে ।
বিজেপির প্রার্থী তালিকা: লড়াইয়ে ‘ভূমিপুত্র’ ও অভিজ্ঞতার মেলবন্ধন
২২শে মার্চ প্রকাশিত বিজেপির প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়েছে যে, দল এবার ‘আসল পরিবর্তন’ ও ‘বিকাশিত পশ্চিমবঙ্গ’-এর লক্ষ্যে লড়াই করছে । বিজেপির এই রণকৌশলের প্রধান আকর্ষণ হলো শুভেন্দু অধিকারীর ভূমিকা। তিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম—এই দুই কেন্দ্র থেকেই সরাসরি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, যা পদ্মশিবিরকে এক বাড়তি শক্তি দিচ্ছে । অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের ও নতুন মুখদেরও গুরুত্ব দেওয়া হয়েছে । রেখা পাত্র, সাবিত্রী বর্মণের মতো তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের প্রার্থী করে সামাজিক ভারসাম্যে জোর দিয়েছে দল । রূপা গঙ্গোপাধ্যায়, অশোক দিন্দা এবং স্বপন দাশগুপ্তের মতো পরিচিত নামগুলিকে প্রার্থী করে শহর ও তরুণ ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে ।

বহিরাগত নেতার তকমা এড়াতে স্থানীয় ভূমিপুত্র এবং দলের পুরনো কর্মীদের ওপর বিশেষ ভরসা রেখেছে বিজেপি । প্রার্থী তালিকা নিয়ে কিছু জায়গায় সাময়িক বিক্ষোভ দেখা দিলেও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হস্তক্ষেপে তা মিটে গেছে । বর্তমানে সমস্ত মান-অভিমান ভুলে কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ‘পদ্ম’ চিহ্নের জয়ের জন্য মাঠে নেমে পড়েছেন ।
