UK Detains Indian Sailor
UK Detains Indian Sailor

UK Detains Indian Sailor: আমেরিকার পর ব্রিটেনে ভারতীয় জাহাজের ক্যাপ্টেন আটক!

Bengal Liberty, ২১ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যের(UK Detains Indian Sailor) চলমান সংঘাতের আবহে সম্প্রতি ওমান উপকূলে একটি ঘটনায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর সামনে এসেছিল। এরই মধ্যে এবার ব্রিটেনে এক ভারতীয় জাহাজ-অধিনায়ককে (ক্যাপ্টেন) আটক করার ঘটনা সামনে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় ক্যাপ্টেন অজয় পন্থকে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় একটি তেলবাহী জাহাজসহ ব্রিটিশ কর্তৃপক্ষ আটক করে। তাঁকে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান থাকতে পারে। তবে কবে তিনি মুক্তি পাবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

Advertisement
Advertisement

ঘটনার নেপথ্যে কী(UK Detains Indian Sailor)

 

জানা গিয়েছে, রুশ তেল বহনকারী জাহাজটি রাশিয়া থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেছিল এবং ইংলিশ চ্যানেল অতিক্রম করছিল। ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, জাহাজটি বৈধ পতাকা (Flag State Registration) ছাড়া চলাচল করছিল। এই কারণেই জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অজয় পন্থের পরিবার জানিয়েছে, তাঁরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই ঘটনার খবর পান। উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা অজয়ের স্ত্রী ঋতু পন্থ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement
Advertisement
UK Detains Indian Sailor
UK Detains Indian Sailor

এ প্রসঙ্গে উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিব শৈলেশ বাগুলি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আমরা ব্রিটিশ হাইকমিশনের কাছে অজয় পন্থের বিষয়ে কনস্যুলার অ্যাক্সেস চেয়ে চিঠি পাঠিয়েছি। আটক হওয়া জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের অধিকাংশই ভারতীয়। তবে অন্য নাবিকদের গ্রেপ্তার করা হয়নি।”

সূত্রের খবর, প্রায় এক লক্ষ টন উরাল ক্রুড তেল নিয়ে জুন মাসের শুরুতে রাশিয়া থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। গুজরাটের সিক্কা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে জাহাজটির বৈধ নিবন্ধন ও পতাকা সংক্রান্ত নথি নিয়ে প্রশ্ন ওঠায় ব্রিটিশ কর্তৃপক্ষ অভিযান চালায় এবং ক্যাপ্টেন অজয় পন্থকে হেফাজতে নেয়।

 

কূটনৈতিক তৎপরতা শুরু(UK Detains Indian Sailor)

 

ঘটনার পর ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ শুরু করেছে। অজয় পন্থের কনস্যুলার সহায়তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এখন নজর রয়েছে ব্রিটিশ তদন্তের অগ্রগতি এবং ভারত সরকারের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে।

আরো পড়ুন:- India Squad: ইংল্যান্ড সিরিজের দলে রোহিত- বিরাট, শতরান করেও ব্রাত্য জয়সওয়াল!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury