India Squad
India Squad

India Squad: ইংল্যান্ড সিরিজের দলে রোহিত- বিরাট, শতরান করেও ব্রাত্য জয়সওয়াল!

Bengal Liberty, ২১ জুন ২০২৬ : আসন্ন এশিয়ান গেমস, আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০(India Squad) সিরিজের জন্য দল ঘোষণার পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের ভারতীয় দলও ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার পরই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল।

সবাইকে চমকে দিয়ে ফের ওয়ানডে দলে ফিরেছেন ‘হিটম্যান’ রোহিত শর্মা ও ‘কিং’ বিরাট কোহলি। এছাড়া অধিনায়ক হিসেবে রয়েছেন শুভমান গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আবারও ভারতের ওয়ানডে জার্সিতে দেখা যাবে জসপ্রীত বুমরাহকে।

তবে দল ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে, আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার পরও কেন বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল?

Advertisement
Advertisement

 

শতরান করেও ব্রাত্য জয়সওয়াল(India Squad)

 

নির্বাচকদের দাবি অনুযায়ী, আফগানিস্তান সিরিজের জন্য প্রথমে যশস্বী জয়সওয়ালকে দলে রাখা হয়নি। বিরাট কোহলির চোটের কারণে তাঁকে পরিবর্ত হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্তমানে কোহলি দলে ফিরলেও তাঁর খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যদি বিরাট কোহলির ম্যাচ খেলা এখনও ফিটনেস পরীক্ষার ওপর নির্ভরশীল হয়, তাহলে তাঁকে আগেভাগে দলে রাখা হল কেন? অন্যদিকে, শতরান করে দলকে জয় এনে দেওয়ার পরও আবার বাদ পড়তে হল যশস্বী জয়সওয়ালকে।

Advertisement
Advertisement
India Squad
India Squad

ক্রিকেট সমর্থকদের একাংশের মতে, এর আগেও রুতুরাজ গায়কোয়াড় ও সরফরাজ খানের মতো ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করার পরও সুযোগ হারিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভালো খেলেও অনেক ক্রিকেটারের দলে জায়গা হয় না, আবার কেউ কেউ ভালো খেলার পরও বাদ পড়ে যান।

এই কারণেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছেন সমর্থকরা— ভারতীয় দলে কি কখনও শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে ধারাবাহিকভাবে দল নির্বাচন করা হবে?

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড(India Squad)

 

অধিনায়ক: শুভমান গিল

সহ-অধিনায়ক: শ্রেয়স আইয়ার

ব্যাটার: রোহিত শর্মা, বিরাট কোহলি

উইকেটরক্ষক: কেএল রাহুল, ইশান কিষাণ

অলরাউন্ডার: ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি

বোলার: কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, গুরনূর ব্রার

সফরসূচী(India Squad)

 

প্রথম ওয়ানডে: ১৪ জুলাই, বার্মিংহাম

দ্বিতীয় ওয়ানডে: ১৬ জুলাই, কার্ডিফ

তৃতীয় ওয়ানডে: ১৯ জুলাই, লর্ডস

আরো পড়ুন:- Sujay Hazra: ডেবরা থানায় নতুন মামলা, ফের আইনি জালে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury