Gyanesh Kumar removal demand
Bengal liberty desk, কলকাতা:
২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ডামাডোলের মধ্যেই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো Election Commission voter list। এই প্রক্রিয়ায় রাজ্যজুড়ে প্রায় ৮০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর। যার মধ্যে মৃত, ডুপ্লিকেট, লজিকাল ডিসক্রিপেন্সি বা যুক্তিসঙ্গত গরমিল থাকা ভোটাররা রয়েছেন।
প্রথম দফার চূড়ান্ত প্রস্তুতি
সোমবার (৩০ মার্চ) থেকেই প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গ এবং দুই মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের মোট ১৫২টি আসনে আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ হবে। কমিশন জানিয়েছে, ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, ওই তালিকায় যাঁদের নাম থাকবে, কেবল তাঁরাই প্রথম দফায় ভোট দিতে পারবেন। এরপর প্রথম দফার জন্য আর কোনও সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা বেরোবে না।

তালিকায় কাটছাঁট ও পরিসংখ্যান:
কমিশন সূত্রে জানা গিয়েছে, লজিকাল ডিসক্রিপেন্সির কারণে প্রায় ৬০ লক্ষ ভোটারের আবেদন ঝুলে ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসারদের দিয়ে এর মধ্যে ৪৫ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর দেখা গিয়েছে, আবেদনের প্রায় ৪৫ শতাংশই অযোগ্য বলে বিবেচিত হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৮ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে। এর বাইরে মৃত, অন্য জায়গায় চলে যাওয়া বা তথ্যগত অমিলের কারণে বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়েছে।

আইনি জটিলতা ও সুপ্রিম শুনানি:
ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগামী বুধবার, ১ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা। কমিশনের দাবি, রাজ্য সরকার গোড়া থেকেই এসআইআর (SIR) প্রক্রিয়ায় অসহযোগিতা করেছে, তাই বিষয়টি এখন শীর্ষ আদালতের নজরদারিতেই রয়েছে। তবে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্ট সাধারণত হস্তক্ষেপ করে না, তাই আপাতত নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য:
মোট আসন (প্রথম দফা): ১৫২টি (উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চল)
মনোনয়নের শেষ দিন: ৬ এপ্রিল
ভোটের তারিখ: ২৩ এপ্রিল
লিস্টের সংখ্যা: মোট ৬টি লিস্ট (সাপ্লিমেন্টারি সহ) প্রকাশিত হয়েছে
একদিকে যখন ৮০ লক্ষ নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে কমিশন অনড় থেকে নির্বাচনের পথে এগোচ্ছে। যোগ্য ভোটারের নাম বাদ গেল কি না, সেই বিতর্কের ফয়সালা এখন বুধবারের সুপ্রিম শুনানির ওপর ঝুলে রয়েছে।
