Suvendu Adhikari nomination
Bengal Liberty, ২ এপ্রিল :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari nomination)। আর এই লড়াইকে উচ্চমাত্রায় রাজনৈতিক তাৎপর্য দিতে সবসময় পাশে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। আজ, বৃহস্পতিবার মনোনয়নকে ঘিরে একদিকে বিজেপির শক্তিপ্রদর্শন, অন্যদিকে তৃণমূলের রাস্তায় নেমে প্রতিবাদ, সব মিলিয়ে ভবানীপুর এখন রাজ্যের নির্বাচনী রাজনীতির অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে (Suvendu Adhikari nomination)।

শাহের উপস্থিতিতে মনোনয়ন জমা Suvendu Adhikari nomination)
আজ, বৃহস্পতিবার কলকাতার সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অমিত শাহ, যা এই কর্মসূচিকে বাড়তি রাজনৈতিক গুরুত্ব দেয়। মনোনয়ন জমা দেওয়ার পর শাহকে প্রণাম করেন শুভেন্দু। এছাড়া শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়া কালীন পাশে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাসবিহারী কেন্দ্রের প্রার্থী স্বপন দাশগুপ্ত সহ প্রমুখেরা।

হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর (Suvendu Adhikari nomination)
বিজেপি শুরু থেকেই ভবানীপুরকে হাই-প্রোফাইল আসন হিসেবে তুলে ধরতে চেয়েছে। কারণ, এই কেন্দ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এখানে প্রার্থী হিসেবে বিরোধী দলনেতাকে দাঁড় করিয়ে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিতে চেয়েছে গেরুয়া শিবির। একদিকে নিজের শক্ত ঘাঁটি ধরে রাখার চ্যালেঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Suvendu Adhikari: Bhowanipur এ মনোনয়ন জমা দিলেন Suvendu Adhikari | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal @AmitShah #SuvenduAdhikari #suvenduadhikaribjp #Bhowanipur #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/BBjLlGDpk3
— Bengal Liberty (@bengalliberty1) April 2, 2026
অন্যদিকে সেই কেন্দ্রেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারংবার বিজেপির শীর্ষ নেতৃত্বের সক্রিয় উপস্থিতিতে এই লড়াই এখন শুধু একটি আসনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং রাজ্যের বড় রাজনৈতিক লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভবানীপুর।

উত্তপ্ত পরিস্থিতি ভবানীপুরে (Suvendu Adhikari nomination)
মনোনয়ন জমার সময় সার্ভে বিল্ডিংয়ের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। একই সময়ে সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে তাঁদের মুখোমুখি বচসা বাধে। বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকদের একাংশ হামলা চালায়। এতে বিজেপির এক কর্মী আহত হন এবং তাঁর চোখে গুরুতর চোট লাগে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়
