Amit Shah Bhabanipur speech
Bengal Liberty, ২ এপ্রিল :
মমতার গড় বলে পরিচিত হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুরের লড়াইয়ের সুর আরও তীক্ষ্ণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bhabanipur speech )। এবার যে লড়াই কতটা জোরালো হতে চলেছে তারও প্রাথমিক আঁচ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে আয়োজিত সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, ভবানীপুরেই শাসক শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিজেপি। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, এই কেন্দ্র থেকেই পরিবর্তনের লড়াই শুরু হতে চলেছে। সভার শুরুতেই মা কালীর ছবি দিয়ে অমিত শাহকে স্বাগত জানান শুভেন্দু। মঞ্চে শাহর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যে সভাপতি শমীক ভট্টাচার্য। বক্তব্যের শুরুতেই শাহ বলেন, “চার কেন্দ্রের মনোনয়ন জমা দিতে এসেছি, তবে বিশেষ করে শুভেন্দুর জন্য।” (Amit Shah Bhabanipur speech )

“নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও লড়ুন”-শুভেন্দুকে বিশেষ বার্তা শাহর (Amit Shah Bhabanipur speech )
অমিত শাহ নিজে ভবানীপুর ও নন্দীগ্রাম জোড়া বিধানসভা কেন্দ্র থেকে পদ্ম প্রার্থী হওয়ার পরামর্শ দিয়েছিলেন, সভার শুরুতেই জানান অমিত শাহ। শাহর কথায়, “মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে।” তিনি আরও বলেন, “উনি সরকার গড়েছিলেন, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরেছিলেন। এবার মমতাদি রাজ্যেও হারবেন, শুভেন্দুদার কাছেও হারবেন।” পাশাপশি এদিন শাহ ভবানীপুরকে ‘পরিবর্তনের শর্টকাট’ বলেও উল্লেখ করেন। তাঁর দাবি, “একটা একটা করে ১৭০ আসনে পৌঁছনোর বদলে ভবানীপুরে একটি জয়ই বড় বার্তা দেবে-নিজে থেকেই পরিবর্তন হয়ে যাবে।”

মিছিল শুরুর আগেই একাধিক বিষয়ে সরব শাহ (Amit Shah Bhabanipur speech)
সভা থেকে একাধিক জাতীয় ও রাজ্য ইস্যু তুলে ধরেন অমিত শাহ। অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, “নরেন্দ্র মোদি সরকার গড়লেই পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করে দেওয়া হবে। দেশজুড়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে।” এছাড়াও তিনি জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ এবং সেই কারণেই তিনি বাংলায় বেশি সময় দিতে চান। তাঁর কথায়, “আমি ১৫ দিন এই রাজ্যেই থাকব, আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ থাকবে।”
Suvendu at Bhowanipur: ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু | TMC vs BJP | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #suvenduadhikaribjp #bjpwestbengal #suvenduadhikarilatestspeech #suvendu #suvenduadhikarinews #BengalLiberty pic.twitter.com/4xA5TkyxX5
— Bengal Liberty (@bengalliberty1) April 2, 2026
ভবানীপুরবাসীদের উদ্দেশে আবেদন জানিয়ে শাহ বলেন, “আপনারা শুভেন্দু অধিকারীকে জেতান, এটা বাংলার জন্য ভাল হবে।” পাশাপাশি উন্নয়ন প্রসঙ্গে কেন্দ্রের সাফল্যের কথা তুলে ধরে তিনি দাবি করেন, ২০১৪ সালের পর যেসব রাজ্যে মোদি সরকার এসেছে, সেখানে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বাংলাতেও পরিবর্তনের পর সেই উন্নয়ন সম্ভব।

