Dipali Chakraborty death
Bengal Liberty, ২ এপ্রিল ২০২৬: হলো না শেষ রক্ষা। দুই মেয়েকে একা রেখে চলে গেলেন জনপ্রিয় দক্ষ নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। বয়স হয়েছিল ৭৫ বছর। সূত্রের খবর, কিছুদিন ধরেই তিনি বেশ অসুস্থ ছিলেন। এরপর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষমেশ মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানতে হলো থাকে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী।

দুই বোনের জনপ্রিয়তা (Dipali Chakraborty death)
সুদীপ্তা চক্রবর্তী ও বিদীপ্তা চক্রবর্তী—দুই বোনই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। চলচ্চিত্র, সিরিয়াল, ওয়েব সিরিজ—সব জায়গাতেই নিজেদের সেরাটা প্রমাণ করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সুদীপ্তার একটি মাত্র পোস্ট—“মা”। এই আবেগঘন মুহূর্তে সবাই যে দুই বোনের পাশে দাঁড়াবে, তা প্রায় নিশ্চিত।
প্রথমে রাহুল, তারপর দীপালি—পরপর নক্ষত্রপতনের জেরে মনখারাপ টলিপাড়ার সবার।
West Bengal News: এই টাকা শান্তনু সিনহা বিশ্বাসের ও দেবাশীষ কুমারের দাবি ভবানীপুরের প্রার্থীর@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #suvenduadhikari #bjpwestbengal #westbengalpolitics #BengalNews #westbengalelection2026 pic.twitter.com/YzRJsq1S76
— Bengal Liberty (@bengalliberty1) April 1, 2026
প্রথম থেকেই মা সবকিছু (Dipali Chakraborty death)
ছোটো থেকেই অভিনয় ও নাচ—সব ক্ষেত্রেই মায়ের হাত ধরে পথচলা শুরু। বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন নাট্যজগতের খ্যাতনামা মুখ। তাঁর সঙ্গে জনপ্রিয় নৃত্যশিল্পীর যুগলবন্দীতে বড় হয়ে ওঠেন সুদীপ্তা–বিদীপ্তা। আজ তাঁদের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণার মানুষটির চলে যাওয়ায় ভেঙে পড়েছেন দুই শিল্পী।
না-ফেরার দেশে ভালো থাকবেন—এইটুকুই আশা সবার।
