TMC Star Campaigner Mahua Moitra
Bengal Liberty, ৫ এপ্রিল :
ভোটের মুখে গুজরাটি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফাঁপরে পড়েছিলেন মহুয়া মৈত্র সহ তৃণমূল কংগ্রেস (TMC Star Campaigner Mahua Moitra)। তাঁর জন্য ক্ষমাও চায়তে হয় তৃণমূলকে। তবু সেই নেত্রীকেই সামনে রেখে প্রচারের ময়দানে নামাচ্ছে তৃণমূল। গুজরাটি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়া মহুয়া মৈত্রকে তারকা প্রচারকের তালিকায় রাখল তৃণমূল। এখানেই প্রশ্ন উঠছে, গুজরাটিদের অপমান করেও তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় স্থান পেলেন মহুয়া মৈত্র? এবার কি তাহলে মোটা অঙ্কের ভোট কাটা পড়তে চলেছে তৃণমূলের ঝুলি থেকে? ভবানীপুরের গুজরাটিরা কী জবাব চাইবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে? (TMC Star Campaigner Mahua Moitra)

বিতর্কের সূত্রপাত (TMC Star Campaigner Mahua Moitra)
আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। এই আবহে প্রথম দফার নির্বাচনের জন্য গতকাল, শনিবার ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC Star Campaigner List)। তবে এই তালিকায় বেশ কিছু নাম বর্তমান রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্য বহন করছে। তার মধ্যে অন্যতম হল মহুয়া মৈত্র। কিছুদিন আগেই তিনি একটি সাংবাদিক সম্মেলনে গুজরাটিদের অপমান করেছেন বলে অভিযোগ ওঠে। সরব হয় বিরোধী দলনেতা সহ অন্যান্যরা। ক্ষমা চায়তে বাধ্য হতে হয় তৃণমূলকে। তারপরও তাঁর নাম দেখে হকচকিত সকলেই। যদিও এই প্রসঙ্গকেই এবার হাতিয়ার করে ময়দানে নামতে চলেছে বিজেপি।

কী বলেছিলেন মহুয়া? (TMC Star Campaigner Mahua Moitra)
এক সাংবাদিক সম্মেলনে মহুয়া মৈত্র বলেছিলেন, “বাঙালিরা গর্বিত জাতি। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলাম। গুজরাটিরা কোথায় ছিল? কালাপানির ইতিহাস দেখুন।” তারপরই তিনি আরও জোরালো স্বরে বলেন, “কালাপানিতে যারা নিহত ও কারারুদ্ধ হয়েছিলেন, তাদের প্রায় ৬৮ শতাংশই ছিলেন বাঙালি। তারপর ছিলেন পাঞ্জাবিরা। আপনি কি আমাকে এমন একজনও গুজরাটি দেখাতে পারবেন যিনি সেখানে ছিলেন? একমাত্র আপনার নায়ক, সাভারকর, ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন”, বলেন তিনি।
Under the leadership of Smt. @MamataOfficial and the guidance of Shri @abhishekaitc, we are pleased to present the list of Star Campaigners of the All India Trinamool Congress for West Bengal (Phase I) in connection with the ensuing General Elections to the Legislative Assembly… pic.twitter.com/zuh5hzlwrH
— All India Trinamool Congress (@AITCofficial) April 4, 2026
ভবানীপুরে গুজরাটি ভোট একটি বড় ফ্যাক্টর। উপরন্তু ছাব্বিশের নির্বাচনে ভবানীপুর কেন্দ্র হাই ভোল্টেজ। কারন এই বিধানসভা কেন্দ্র থেকেই মুখোমুখি লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মন্তব্যগুলো ইতিমধ্যেই ব্যাপকভাবে সমালোচিত ভবানীপুরে, যেখানে গুজরাটি সম্প্রদায় একটি প্রভাবশালী ভোটার গোষ্ঠী। তারপরও তৃণমূলের এই সিদ্ধান্ত শুধুই কি অস্বস্তির কারণ হবে নাকি অন্য প্ল্যানে আছে তৃণমূল, উত্তর শুধু সময় দেবে। প্রশ্ন একটাই- এই বিতর্কের জবাব কীভাবে দেবেন মুখ্যমন্ত্রী? ভবানীপুরের পদ্ম প্রার্থী শুভেন্দু অধিকারী এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার।
