Bhoot Bangla trailer
Bengal Liberty, ৬ এপ্রিল :
অক্ষয় ইজ ব্যাক! ( Bhoot Bangla trailer ) প্রকাশ্যে এলো কমেডি ঘরোনার নতুন চলচ্চিত্র ভূত বাংলার ট্রেলার। ট্রেলার জুড়ে অক্ষয় কুমারের কমেডি তাকে যোগ্য সঙ্গ দিয়েছে পরেশ রাওয়াল, রাজপাল যাদব ও বর্ষিয়ান অভিনেতা আশরানী। ছবির গল্প একটা বড়ো বাড়িকে কেন্দ্র করে যেখানে কারোর বিয়ে হলেই রাক্ষস ভাড়াশুর এসে বর কে নিয়ে চলে যায়। মূলত গ্রামের এক অভিশাপ কে কেন্দ্র করেই ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ সাজিয়েছেন বর্ষিয়ান পরিচালক প্ৰিয়দর্শন ( Bhoot Bangla trailer)।

নতুন মোড়কে পুরোনো গল্প ( Bhoot Bangla trailer )
ছবির ট্রেলার জুড়ে অক্ষয় কুমার ও প্ৰিয়দর্শন জুটির অনেক পুরোনো ছবির সিন, ডায়লগ কে আবার নতুন করে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। যেমন ভাগম ভাগের সেই পুরোনো ডায়লগ ” বেহেন দার গায়ি বেহেন দার গায়ি ” কিংবা চুপচুপকের সেই সিন যেখানে বড়ো পাটালি ওম পুরি কে ছুড়ে মারা হয়েছিল। বা রাজপাল যাদবকে চড় মারার সিন অবধি নতুন করে দর্শকদের সামনে পেস করা হলো। সঙ্গে তাবুর চরিত্র টি বেশ রহস্যময়ী তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু ট্রেলার প্রায় সবাইকে দেখালেও যীশু সেনগুপ্ত ট্রেলার জুড়ে কোথাও নেয় তাহলে কি যীশু ছবির আসল খলনায়ক তা নিয়ে চৰ্চায় সিনেপ্রেমীরা।

আবারও অক্ষয় প্রিয়দর্শন জুটি ( Bhoot Bangla trailer )
হেরা ফেরি, ফির হেরা ফেরি, ভাগম ভাগ, খট্টা মিঠা, গরম মশলা, দে ধানা দান একের পর এক ছবি আজও সিনেমা প্রেমীদের মনে বাস করে। এর চিত্রনাট্য, সংলাপ, গান সব কিছুই আজকের যুগে খুব গুরুত্বপূর্ণ। মিমের জগতেও যথেষ্ট জরুরি যা আজকের জেন জি যুগের কাছেও সমান ভাবে মন ছুঁয়ে যাই। বেশ বোঝাই যাচ্ছে ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে জোরদার হাততালি ও সিটি পড়বে দর্শকের তরফ থেকে। ১৭ এপ্রিলের আগে ১৬ এপ্রিল রাত ৯:৩০ নাগাদ একটি পেইড প্রিভিউ রাখা হয়েছে। যেমনটা সম্প্রীতি মুক্তি প্রাপ্ত ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ এর জনেও রাখা হয়েছিল।
Welcome to Bhooth Bangla. Yahan na toh log normal hain… Aur upar se Bangla bhi paranormal hai.
Enter at your own risk 🧟♀️#BhoothBanglaTrailer out now: https://t.co/u0KOSYejj4#BhoothBangla, paid previews begin in theatres 16th April 2026, 9 PM onwards 👻 pic.twitter.com/yBVCvK50cC— Akshay Kumar (@akshaykumar) April 6, 2026
অনেকদিন ধরেই অক্ষয় কুমারের সিনেমা তেমন ভাবে সফল হয়নি তাই বিশেষ করে ভূত বাংলাকে কেন্দ্র করে আত্মবিশ্বাস চরমে অক্ষয়ের। শেষ অবধি বক্স অফিসে সফলতা আনতে পারে কি না তার এই ছবি সেই উত্তর মিলবে খুব শীঘ্রই।
