SIR voter list
Bengal Liberty, Kolkata :
নির্বাচনের আগে বড় আপডেট Voter List Controversy। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এবার সামনে এল চমকপ্রদ পরিসংখ্যান। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে মোট প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই সংখ্যাই এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে প্রশ্ন তুলছে।

বিবেচনাধীন তালিকার পূর্ণাঙ্গ হিসাব সামনে Voter List Controversy
নির্বাচন কমিশন অবশেষে প্রকাশ করেছে ‘বিবেচনাধীন’ ভোটারদের চূড়ান্ত পরিসংখ্যান। মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ছিল এই তালিকায়। এর মধ্যে যাচাই-বাছাইয়ের পর ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন ভোটারের নাম পুনরায় যুক্ত করা হয়েছে চূড়ান্ত তালিকায়। ফলে বোঝা যাচ্ছে, বিশাল সংখ্যক নাম যাচাইয়ের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোট বাদ পড়ার সংখ্যা ৯০ লক্ষ পেরোল
তবে এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। এবং এর সঙ্গে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম নতুন করে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়লো অর্থাৎ সব মিলিয়ে মোট সংখ্যা দাঁড়ায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ অর্থাৎ প্রায় ৯১ লক্ষ জনের নাম। এই মুহুর্তে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া রাজ্যের ভোট প্রক্রিয়াকে ঘিরে বড়সড় ইস্যু হয়ে উঠেছে।
কিছু নাম এখনও প্রক্রিয়াধীন
কমিশন জানিয়েছে, বিবেচনাধীন তালিকার প্রায় সমস্ত নামের নিষ্পত্তি হয়ে গেলেও এখনও ২২ হাজার ১৬৩ জন ভোটারের ক্ষেত্রে ই-স্বাক্ষরের প্রক্রিয়া বাকি রয়েছে এবং এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের সংখ্যা আরও কিছুটা বাড়তে বা কমতে পারে বলে মনে করছে কমিশন। একইসঙ্গে চূড়ান্ত তালিকায় কিছু নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
SIR প্রক্রিয়ার আগে ও পরে বড় পরিবর্তন
বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। এই প্রক্রিয়ার খসড়া তালিকাতেই বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। এবং পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন নাম বাদ পড়ে।
বিবেচনাধীন তালিকার নিষ্পত্তির আগে রাজ্যে মোট ভোটার ছিলেন ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন।
নতুন করে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম যুক্ত হওয়ায় এই সংখ্যা আরও বেড়েছে। তবে একইসঙ্গে বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় চূড়ান্ত হিসাব নিয়ে এখনও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
জেলা ভিত্তিক চিত্র: কোথায় কত নাম বাদ
১.মুর্শিদাবাদ: সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই জেলায়। বিবেচনাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ গেছে। আগের তালিকার সঙ্গে মিলিয়ে মোট বাদ পড়া সংখ্যা ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯।
২.উত্তর ২৪ পরগনা: বিবেচনাধীন তালিকা থেকে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন বাদ। সব মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ যা রাজ্যের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
৩.মালদহ: এর আগে ২ লক্ষ ২০ হাজার ১৫৫ নাম বাদ পড়েছিল। এবং নতুন তালিকা যুক্ত হয়ে মোট বাদ পড়া দাঁড়াল ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০।
৪.কলকাতা দক্ষিণ: প্রথম তালিকায় ২ লক্ষ ২১ হাজার ১৫১ নাম বাদ যায়। এবং নতুন করে যুক্ত হয়েছে ২৮ হাজার ৪৬৮। মোট বাদ পড়া ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জন।
৫.কলকাতা উত্তর: এই অঞ্চলে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫।
৬.পূর্ব মেদিনীপুর: এখানে মোট ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে বাদ গেছে।
এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, সীমান্তবর্তী ও ঘনবসতিপূর্ণ জেলাগুলিতে প্রভাব সবচেয়ে বেশি।
এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। ভোটের আগে এই ধরনের সংশোধন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। যদিও নির্বাচন কমিশনের দাবি, সম্পূর্ণ নিয়ম মেনেই যাচাই-বাছাই করে এই তালিকা তৈরি করা হয়েছে। উল্লেখ্য ভোটার তালিকার এই বড়সড় রদবদল রাজ্যের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার। প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়ার ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
