TMC Cadres Joining BJP
Bengal Liberty, Kolkata:
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জোরালো হচ্ছে দলবদলের রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ (TMC Cadres Joining BJP) দেওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে বলে দাবি গেরুয়া শিবিরের। রাজ্যের বিভিন্ন জেলা— পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদা এবং দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতা, অঞ্চল সভাপতি, বুথ কর্মী ও সমর্থকরা বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন বলে জানা যাচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ (TMC Cadres Joining BJP)
আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ ২৪ পরগণার একাধিক স্থানীয় নেতা ও কর্মী। একটি সাংগঠনিক কর্মসূচিতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় বলে বিজেপি সূত্রে জানা গেছে।
বিজেপির দাবি
জেলা বিজেপির দাবি, দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূলের একাধিক অঞ্চল স্তরের নেতা, পঞ্চায়েত সদস্য, বুথ কর্মী ও সমর্থক দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ এবং স্থানীয় স্তরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।

বিজেপির বক্তব্য, রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠনের ভিতরে ক্রমশ অসন্তোষ বাড়ছে। পঞ্চায়েত স্তরে টিকিট বণ্টন, নেতৃত্বের সঙ্গে দূরত্ব এবং বিভিন্ন প্রশাসনিক ইস্যুতে ক্ষোভ জমে উঠছে কর্মীদের মধ্যে। সেই অসন্তোষের জেরেই অনেকেই বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপি নেতৃত্বের মতে, দক্ষিণ ২৪ পরগণার মতো গুরুত্বপূর্ণ জেলায় এই দলবদল আগামী নির্বাচনে বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা বাড়ছে। সেই কারণেই শাসক দলের বহু নেতা ও কর্মী বিজেপির প্রতি আস্থা দেখাচ্ছেন। তিনি বলেন, আগামী দিনে আরও বহু তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগ দেবেন এবং রাজ্যে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে।
Election News: তৃণমূল নেতার ‘দাদাগিরি’ অব্যাহত | TMC West Bengal | Bengal Liberty@AITCofficial #TMCWestBengal #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/frA9VhIHUH
— Bengal Liberty (@bengalliberty1) April 7, 2026
তৃণমূলের দাবী (TMC Cadres Joining BJP)
অন্যদিকে এই ঘটনাকে ততটা গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল শিবির। শাসক দলের দাবি, বিজেপি রাজনৈতিক প্রচারের জন্যই দলবদলের ঘটনাকে বড় করে দেখাচ্ছে। কয়েকজন কর্মী দল ছাড়লেও সংগঠনের উপর তার কোনও বড় প্রভাব পড়বে না বলে দাবি তাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল সংগঠনকে আরও মজবুত করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, দক্ষিণ ২৪ পরগণা দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই জেলায় যদি দলবদলের প্রবণতা বাড়ে, তবে তা রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচনের আগে তাই এই জেলার রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছেন সব দলই।
আরও পড়ুন:
Voter List Controversy: ভোটের আগে বড় কাটছাঁট, বাংলায় ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

