Sudipta Sen bail hearing
Bengal liberty desk,৮ এপ্রিল, কলকাতা:
দীর্ঘ ১৪ বছর জেলে কাটানোর পর অবশেষে কি জেলমুক্ত হতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন? মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তাঁর জামিন মামলার শুনানি শেষ হওয়ার পর এমন জল্পনাই এখন তুঙ্গে Sudipta Sen bail hearing। ২৬-এর বিধানসভা ভোটের আগেই কি তিনি প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পাবেন? আদালতের পর্যবেক্ষণ কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।

আদালতে রাজ্য ও সিবিআই-কে ভর্ৎসনা Sudipta Sen bail hearing
এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন সিবিআই এবং রাজ্য পুলিশ উভয়কেই কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়। বিচারপতির প্রশ্ন, “২০১৪ সালে চার্জশিট দেওয়া হয়েছে, অথচ এখনও কেন ট্রায়াল শুরু হলো না? কাউকে কি অনির্দিষ্টকালের জন্য এভাবে আটকে রাখা যায়?” আদালতের মতে, সুদীপ্ত সেন জামিন পেলে প্রতারিত আমানতকারীদের টাকা মেটানোর প্রক্রিয়ায় সুবিধা হতে পারে।
কেন আটকে রয়েছেন সারদা কর্তা?
আইনজীবী সূত্রে খবর, সারদা গোষ্ঠীর বিরুদ্ধে মোট ৩৮৯টি মামলা হয়েছিল। ২০১৩ সালের এপ্রিলে গ্রেফতার হন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। এর মধ্যে সিবিআই-এর ৪টি মামলাতেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। রাজ্য পুলিশের হাতে থাকা ৩০৮টি মামলার মধ্যেও অধিকাংশতে জামিন মিলেছে। বর্তমানে কেবল বারাসত থানার দুটি মামলার জটেই আটকে রয়েছে তাঁর মুক্তি। চাঞ্চল্যকর তথ্য হলো, একটি মামলার নথি ১০ বছর ধরে নিখোঁজ থাকার পর ২০২৪ সালে উদ্ধার হয়েছে!
সম্পত্তি বিক্রি নিয়ে বিস্ময় প্রকাশ:
এদিন শুনানিতে আমানতকারীদের টাকা ফেরানোর বিষয়টিতেও জোর দেয় আদালত। বিচারপতি রিপোর্ট দেখে বিস্মিত হয়ে প্রশ্ন করেন, “সারদার ৯টি বাংলো এবং একটি ফ্ল্যাট মাত্র ৫২ লাখ টাকায় বিক্রি হলো কীভাবে? এত কম দামে কে এই সম্পত্তি বিক্রি করল?” তালুকদার কমিটির কাজের গতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। বাজার থেকে তোলা টাকা এবং বাজেয়াপ্ত সম্পত্তির বিস্তারিত হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী শুনানি:
গত বছরই তিনটি মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন সুদীপ্ত ও দেবযানী। এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রায়ে কি সব জট কাটবে? ২৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই হয়তো পরিষ্কার হবে যে, ভোট শুরুর আগে সুদীপ্ত সেন আদেও জেলের বাইরে আসতে পারবেন কি না।

