Matrishakti Bhorosa Card
Bengal Liberty, ১৫ এপ্রিল :
এখনও ভোট গ্রহণ হয়নি। সরকার গঠন তো দূরের কথা। তার আগে থেকেই টার্গেট পূরণে অঙ্গীকার বিজেপি (Matrishakti Bhorosa Card) হাতিয়ার। সেই লক্ষ্যপূরণে দলীয় সঙ্কল্পপত্র প্রকাশের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, রাজ্যে বিজেপি সরকার গঠন করলেই মহিলাদের মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পৌঁছে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি এবং সংকল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবার বিজেপি সেই প্রকল্পের উদ্বোধন করল আনুষ্ঠানিক ভাবে। ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ – এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ববৃন্দ (Matrishakti Bhorosa Card)।

ক্ষমতায় আসার আগেই প্রকল্পে লক্ষ স্থির (Matrishakti Bhorosa Card)
রাজ্যে এখনও ভোট গ্রহণ বা সরকার গঠন হয়নি, তবে মহিলাদের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণে এক মুহূর্তও সময় নষ্ট করতে রাজি নয় বিজেপি। আজ, বুধবার নিউটাউনের একটি হোটেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র, রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহত্রী-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।

কার্ড সম্পর্কে দলীয় সূত্রে কী জানানো হল (Matrishakti Bhorosa Card)
দলীয় সূত্রে জানানো হয়েছে, এই কার্ড বা ফর্ম পূরণের মাধ্যমেই মহিলাদের চিহ্নিত করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ক্ষমতায় আসার আগেই প্রকল্পের এমন উদ্বোধন ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল তৈরি হলেও, বিজেপির শীর্ষ নেতৃত্ববৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত তাদের প্রস্তাবিত সরকারি প্রকল্পের এক অভিনব দলীয় প্রচার কৌশল।
A monumental step towards women’s financial independence! BJP officially launches the Matrishakti Bhorosa Card. Once in government, every woman will receive ₹3,000 monthly. This isn’t just a promise; it’s Modi’s Guarantee! #MatriShaktiBhorosaCard pic.twitter.com/5hDT40IIER
— BJP West Bengal (@BJP4Bengal) April 15, 2026
এর সঙ্গে এখনই সরাসরি সরকারি কোষাগারের কোনও সম্পর্ক না থাকলেও, বাংলার প্রতিটি ঘরে ঘরে এই প্রকল্পের বার্তা পৌঁছে দেওয়াই বিজেপির মূল উদ্দেশ্য। দল বোঝাতে চাইছে, সরকার গড়ার পর মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে তারা ঠিক কতটা বদ্ধপরিকর
