IPL 2026 SRH vs DC
Bengal Liberty, ২২ এপ্রিল ২০২৬: চলতি আইপিএল মরসুমে খুব একটা ভালো ছন্দে ছিলেন না। কখনো ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন, আবার কখনো খাতা খুলতেই পারেননি। কেন্দ্রবিন্দুতে ছিলেন শুধু একটাই নাম—অভিষেক শর্মা।
কিন্তু দিল্লির বিরুদ্ধে যেন নতুন অভিষেকের জন্ম হলো। দুর্দান্ত, দুর্ধর্ষ, দুরন্ত, চোখধাঁধানো ব্যাটিং মাত্র ৬৮ বলে ১৩৫ রানের বিধ্বংসী ব্যাটিং, তার সঙ্গে নট আউট থাকা আবারো প্রমাণিত করলো কেন অভিষেক কে ভারতের পরের তারকা বলা হয়।
অভিষেকের ১৩৫ রানের উপর ভর করেই সানরাইজার্স হায়দ্রাবাদ ২৪২ রানের পাহাড়সম লক্ষ্য দিল্লি ক্যাপিটালস-এর সামনে রাখে। দিল্লির কোনো বোলারই ভালো খেলার প্রদর্শন উপহার দিতে পারেনি সবাই ছাপ ফেলতে ব্যর্থ।

দিল্লির আশ্চর্য ব্যাটিং (IPL 2026 SRH vs DC)
দিল্লির ব্যাটিং প্রথম থেকেই মন্থর গতিতে এগোচ্ছিল। কে এল রাহুল-এর ৩৭, নীতিশ রানা-র ৫৭ এবং তরুণ ব্যাটার সমীর রিজভি-র ৪১ রানের সৌজন্যে দিল্লি ক্যাপিটালস ১৯৫/৯ পর্যন্ত পৌঁছায়।
তরুণ তুর্কিদের কামাল (IPL 2026 SRH vs DC)
হায়দ্রাবাদের বোলিং আবারও প্রমাণ করে দিল কেন এই প্রতিযোগিতায় তারা এতটা কার্যকর। তরুণ বোলার ইশান মালিঙ্গা, হর্ষ দুবে এবং সাকিব হোসেন দুর্দান্ত বোলিং করে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ভূমিকা পালন করেন।
Amit Shah: “বাংলায় কেউ কেউ ৪টি বিয়ে করছেন আর কারুর ১টি বিয়ে করার অনুমতি নেই”@AmitShah @BJP4Bengal @SuvenduWB @BJP4India @bengalliberty @MamataOfficial @AITCofficial #WestBengalLegislativeAssemblyelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #chandipur pic.twitter.com/Pixgi9qvrj
— Bengal Liberty (@bengalliberty1) April 21, 2026
ঈশানের ম্যাজিক (IPL 2026 SRH vs DC)
৪৭ রানে জয় ছিনিয়ে নেয় কমলা বাহিনী। এই ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে এসআরএইচ। প্যাট কামিন্স না থাকার কারণে প্রথম কয়েকটি ম্যাচে ছন্দে ছিল না সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু ঈশান কিষাণ অধিনায়ক হিসেবে দলকে নতুনভাবে সাজাতে সক্ষম হয়েছেন।

নতুন কীর্তিমান অভিষেকের (IPL 2026 SRH vs DC)
অভিষেকের শতরানের সঙ্গে সঙ্গে আরেক বাঁহাতি ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইল-এর রেকর্ড ভাঙলেন তিনি। পাশাপাশি ‘কিং কোহলির রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন অভিষেক।
১০টি বাউন্ডারি এবং ১০টি ওভার-বাউন্ডারির নজির গড়েন তিনি। সর্বাধিকবার ১৩০-র উপরে রান করার কীর্তিও স্পর্শ করেন। বিরাট কোহলির পুরো টি-২০ ফরম্যাট জুড়ে ৯টি শতরানের রেকর্ড ছিল—সেই রেকর্ডেও পৌঁছে গেলেন অভিষেক, তাঁরও এখন ৯টি শতরান।
সব মিলিয়ে একটাই কথা—এলেন, দেখলেন, জয় করলেন যুবরাজ সিং-এর ছাত্র অভিষেক শর্মা পরবর্তী ম্যাচগুলিতেও এই রানের ধারা বজায় রাখবেন তিনি – এমনটাই মনে করছেন সমর্থকরা।
