Nandigram political issue
Bengal Liberty, Kolkata:
ভোটের ঠিক আগে নন্দীগ্রামে বড় পদক্ষেপ পুলিশের। টাকা বিলির অভিযোগে আটক করা হল তৃণমূল ঘনিষ্ঠ নেতা শেখ সুফিয়ানের জামাই তথা অঞ্চল প্রধান হাবিবুর রহমানকে। (Nandigram political issue)
কী ঘটেছে? Nandigram political issue
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের অন্তর্গত ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হাবিবুর রহমানকে আটক করা হয়। অভিযোগ, ভোটের আগে এলাকায় টাকা বিলির মাধ্যমে প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছিল। তবে তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত কোনও নগদ অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য সোমবারই সাংবাদিক বৈঠকে শশী পাঁজা এবং ডেরেক ও ব্রায়েন সতর্ক করেছিলেন, আগামী ১৫০ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের দাবি ছিল, এই সময়েই রাজ্যে অশান্তির ছক কষা হচ্ছে। কিন্তু সেই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই নন্দীগ্রামে পুলিশের এই পদক্ষেপ ঘিরে নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, সোমবার রাতে হাবিবুর রহমানকে তাঁর বাড়ি থেকেই তুলে নিয়ে যায় পুলিশ।
তবে তৃণমূল যেখানে আগে থেকেই ‘ষড়যন্ত্র’ তত্ত্ব সামনে আনছিল, সেখানে নিজেদের ঘনিষ্ঠ নেতার পরিবারে এই ধরনের অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে। প্রশ্ন উঠছে এটা কি সত্যিই বিরোধীদের চক্রান্ত? নাকি তৃণমূল নিজেরা ঘটনাটি সাজিয়ে ভিকটিম কার্ড প্লে করতে চাইছে?
ভোটের আগে নন্দীগ্রামের এই ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় সত্য?
