utsab mukherjee
Bengal Liberty, Desk:
দীর্ঘ ২৪ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। তাঁর সন্ধান পাওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে utsab mukherjee। তবে এতদিন তিনি কোথায় ছিলেন এবং কেন হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

অবশেষে সন্ধান পাওয়া গেল পরিচালকের utsab mukherjee
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানান, অবশেষে উৎসবের সন্ধান পাওয়া গেছে। তিনি লিখেছেন, “উৎসবের খোঁজ মিলেছে। উনি এই মুহূর্তে কলকাতার বাইরে এক বন্ধুর সঙ্গে রয়েছেন। আমি সেখানে যাচ্ছি এবং ওঁকে কলকাতায় ফিরিয়ে আনার চেষ্টা করব। এই মুহূর্তে এর বেশি কিছু জানি না। আমায় একটু সময় দিন। সবটা জানলে আপনাদের অবশ্যই জানাব।” এই পোস্ট সামনে আসতেই পরিবার, বন্ধু এবং অনুরাগীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। গত কয়েক সপ্তাহ ধরে পরিচালকের খোঁজ না পেয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন তাঁর পরিবার।

কীভাবে নিখোঁজ হলেন উৎসব মুখোপাধ্যায়
ঘটনার সূত্রপাত গত ২ এপ্রিল। সেদিন নিমতা এলাকার একটি ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব মুখোপাধ্যায়। বেরোনোর সময় তিনি নিজের মোবাইল ফোন বাড়িতেই রেখে যান এবং তাঁর প্রয়াত বাবার ফোন সঙ্গে নিয়ে বের হন। দুপুরের দিকে তিনি বাড়িতে ফোন করে জানান যে তিনি ব্যাঙ্কে রয়েছেন। কিন্তু এরপর থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায় এবং আর কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।অবশেষে সেদিন রাতেই তিনি আনন্দপুর থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করলেও প্রথমদিকে কোনও স্পষ্ট সূত্র পাওয়া যায়নি। তদন্তে জানা যায়, শেষবার উৎসবের ফোনের অবস্থান ট্র্যাক করা হয়েছিল উল্টোডাঙ্গা স্টেশন এলাকায়।
স্বামীকে খুঁজতে মরিয়া স্ত্রীর লড়াই
স্বামীর কোনও খোঁজ না পেয়ে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেন মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশের পাশাপাশি সংবাদমাধ্যমের সাহায্য নেন। এমনকি বাধ্য হয়ে সংবাদপত্রের নিরুদ্দেশ কলমেও উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার বিজ্ঞাপন দেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও কোনও স্পষ্ট খবর না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মৌপিয়া। তিনি নিজেই জানিয়েছিলেন, এই পরিস্থিতি তাঁর উপর গভীর মানসিক চাপ সৃষ্টি করেছিল এবং শারীরিকভাবেও তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।
কোথায় পাওয়া গেল পরিচালককে
অবশেষে দীর্ঘ ২৪ দিন পর পরিস্থিতির মোড় ঘোরে। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তিনি বর্তমানে কলকাতার বাইরে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। রবিবার সকালে হঠাৎই তিনি ওই বন্ধুর বাড়িতে পৌঁছেছেন বলে জানা গেছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে কলকাতা থেকে অন্য রাজ্যে পৌঁছালেন— সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাঁরাও এখনও পুরো বিষয়টি জানেন না।
শীঘ্রই কলকাতায় ফিরিয়ে আনবেন
উৎসব মুখোপাধ্যায়ের সন্ধান পাওয়ার খবর পেয়ে স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই বন্ধুর বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন এবং তাঁকে কলকাতায় ফিরিয়ে আনবেন। এরপরই সম্ভবত জানা যাবে এই ২৪ দিনের রহস্যের প্রকৃত কারণ।
পরিচালকের খোঁজ মিললেও, তাঁর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার ও ঘনিষ্ঠদের আশা, উৎসব কলকাতায় ফিরে এলে পুরো ঘটনাটির সত্যিটা সামনে আসবে।
