Suvendu Adhikari
Bengal Liberty, ২৬ এপ্রিল :
নন্দীগ্রামের লড়াই শেষ, শুধুই ফলাফলের অপেক্ষা । কিন্তু এবার খাস কলকাতায় শুভেন্দু অধিকারীর পদযাত্রায় শাসকদলের পরিকল্পিত ব্যাঘাত (Suvendu Adhikari)। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির অনুমোদিত মিছিলে পুলিশের সামনেই তারস্বরে বাজানো হল তৃণমূলের প্রচারগীতি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের চরম পক্ষপাতিত্ব ও নিস্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হলেন খোদ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শেষ দফার ভোটের আগে পুলিশের ভূমিকা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হল ভবানীপুরের বিজেপির প্রার্থীর মিছিলে (Suvendu Adhikari)।

পুলিশের সঙ্গে বাকযুদ্ধে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী! (Suvendu Adhikari)
শনিবার ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচিতে নেমেছিলেন শুভেন্দু। অভিযোগ, তাঁর মিছিল এগোতেই রাস্তার মোড়ে মোড়ে ইচ্ছাকৃতভাবে চড়া সুরে ‘যতই করো হামলা আবার জিতবে বাংলা’ গানটি বাজাতে শুরু করে তৃণমূল। অনুমোদিত মিছিলে এই ধরণের উস্কানিমূলক আচরণ সত্ত্বেও পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। এতেই ক্ষুব্ধ শুভেন্দু সরাসরি ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের দিকে আঙুল তুলে বলেন, “এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছেন? আপনি যেমন যেমন বলেছেন আমি মেনে চলেছি। কিন্তু মাইকটা বাজছে কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ করব।”

‘তৃণমূল ভয় পেয়েছে’, শাসকদলকে কড়া হুঁশিয়ারি! (Suvendu Adhikari)
শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করে আত্মবিশ্বাসী শুভেন্দুর সাফ হুঁশিয়ারি, “তৃণমূল নর্দমার জল। তৃণমূল ভয় পেয়েছে বলেই এই ধরণের কাজ করছে। পুলিশ কিছু করেনি, তবে মমতাকে এইভাবে জেতানো যাবে না। হারাব…হারাব…হারাব…।”
নির্বাচন কমিশন ইতিমধ্যেই কালীঘাট ও আলিপুর থানার ওসি বদল করেছে, তবুও তৃণমূলের মাইক বাজানো রুখতে পুলিশের এই নির্লিপ্ততা প্রমাণ করে যে প্রশাসনের একাংশ এখনও শাসকদলের অঙ্গুলিহেলনেই চলছেন। শুভেন্দুর দাবি, কালীঘাট ও আলিপুর থানার ওসি-কে কমিশন বদলে দিলেও পরিস্থিতি পাল্টায়নি। তাঁর মতে, তৃণমূল ভয় পেয়েছে বলেই এই ধরণের কাজ করছে।
আরও পড়ুন :
