Diamond Harbour model
Bengal Liberty, ৩ মে :
ফলতার সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘিরে আবারও একবার উত্তপ্ত রাজ্য রাজনীতি (Diamond Harbour model)। পুনর্নির্বাচনের কথা আসতেই চর্চায় ডায়মন্ড হারবারও। ইতিমধ্যেই তৃণমূলের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। ঠিক এই আবহেই ডায়মন্ড হারবার মডেলকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। আর তার জবাব দিতে এক মুহূর্ত দেরি করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’পক্ষের এই তীব্র বাকযুদ্ধ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক মঞ্চ। চর্চায় অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। বিজেপির দাবি একাধিক তৃণমূল নেতা জাহাঙ্গীর সহ একাধিক “গুণ্ডাকে” আড়াল করতেই এক্টিভ মোডে অভিষেক (Diamond Harbour model)।

ডায়মন্ড হারবার মডেল নিয়ে মুখোমুখি বিজেপি-তৃণমূল (Diamond Harbour model)
ফলতার সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিজেপি ও তৃণমূল-দুই শিবিরের শীর্ষ নেতারাই এ নিয়ে সরব হয়েছেন। কমিশনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই X- হ্যান্ডেলে একটি পোস্ট করে ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লেখেন, “ডায়মন্ড হারবার মডেল গুঁড়িয়ে যাচ্ছে।”
The Diamond Harbour model crumbles. https://t.co/qGJUjVHa7s
— Amit Malviya (@amitmalviya) May 2, 2026
এর জবাবে পাল্টা আক্রমণে নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় তিনি বলেন, “বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের পুতুল জ্ঞানেশ কুমার দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোঁটাতে পারবে না… আপনাদের যা আছে নিয়ে আসুন। দিল্লির সবচেয়ে শক্তিশালী গডফাদারকে পাঠান। সাহস থাকলে ফলতায় লড়ুন।” এই ঘটনাকে ঘিরে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে।
Ten lifetimes won’t be enough for your Bangla Birodhi Gujarati gang and their stooge Gyanesh Kumar to put even a dent in my DIAMOND HARBOUR MODEL.
Bring everything you have got. I challenge the entire Union of India- Come to Falta. Send your strongest, send one of the… https://t.co/Db7yIsQXj7
— Abhishek Banerjee (@abhishekaitc) May 2, 2026

ফলতায় ২১ মে পুনর্নির্বাচন (Diamond Harbour model)
গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্তের পর তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ২৯ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কারচুপির অভিযোগ তুলে গোটা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। সেই প্রেক্ষিতেই শুক্রবার কমিশন জানায়, ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোট বাতিল করে পুনরায় ভোটগ্রহণ করা হবে ২১ মে। আর ওই কেন্দ্রের ফল ঘোষণা হবে ২৪ মে। শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ফলে নির্ধারিত দিনে ২৯৪টির বদলে ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে।
