Re-election
Bengal Liberty Desk :
চরম উত্তেজনা এবং আইনি জটিলতার অবসান ঘটিয়ে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র নিয়ে সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন। গত ২৯ এপ্রিল এই কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া পুরো নির্বাচনটিই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে ফলতার ২৮৫টি বুথেই পুনরায় ভোটগ্রহণ করা হবে। Re-election

কেন এই সিদ্ধান্ত? Re-election
কমিশন সূত্রে খবর, ২৯ এপ্রিল ভোটগ্রহণের সময় ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। কমিশনের কাছে আসা অভিযোগের তালিকায় ছিল একাধিক বুথ দখলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, ইভিএম মেশিনে টেপ লাগিয়ে রাখা বা ভোটদানে বাধা দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। গত ২৯শে এপ্রিল, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা ভোট প্রক্রিয়ায় বারবার অশান্তি তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে ৩০টি বা ৬০টি বুথে পুনর্নির্বাচনের কথা ভাবা হলেও, পরিস্থিতির গুরুত্ব বিচার করে পুরো বিধানসভা কেন্দ্রের ভোটই বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন।
গণনার দিন পরিবর্তন
আগামী ৪ মে রাজ্যের অন্যান্য ২৯৩টি আসনের ভোট গণনা হলেও, ফলতার ভাগ্য নির্ধারিত হবে পরে। ২১ মে নতুন করে ভোটগ্রহণের পর ২৪ মে এই কেন্দ্রের ফল প্রকাশ করা হবে। মূলত ২ মে গণনার আগে তড়িঘড়ি ভোট করালে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারত, তাই এই দিনক্ষণ পরিবর্তন।
তবে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২১ মে-র ‘ফ্রেশ পোল’-এ যাতে কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কড়া নজরদারিতে চলবে ভোটদান।
