CM Suvendu Adhikari
Bengal Liberty, ২১ মে :
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বেলুড় মঠ সফরে গেলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রশাসনিক ব্যস্ততার মাঝেও বৃহস্পতিবার সকালটা ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক আবহে মোড়া। গঙ্গার তীরে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের পবিত্র প্রাঙ্গণে পৌঁছে একদিকে যেমন প্রণাম জানালেন রামকৃষ্ণ পরমহংস, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে, অন্যদিকে তেমনই তুলে ধরলেন শিক্ষা, স্বাস্থ্য, সেবা ও আধ্যাত্মিকতার প্রসারের বার্তা। প্রায় ঘণ্টাখানেকের এই সফরে মুখ্যমন্ত্রীর আচরণে স্পষ্ট ছিল ভক্তি, সৌজন্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধের ছাপ (CM Suvendu Adhikari)।

মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ (CM Suvendu Adhikari)
বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে পৌঁছে প্রথমেই মূল মন্দির-সহ অন্যান্য মন্দির দর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি তিনি সাক্ষাৎ করেন মঠের অধ্যক্ষ গৌতমানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন মহারাজেরা। শুভেন্দু তাঁদের সামনে নতমস্তকে প্রণাম করেন এবং ফুলের মালা পরিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। মঠ চত্বরে ঘুরে দেখার সময় একে একে অন্য মহারাজদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মুখ্যমন্ত্রীকে স্বামী বিবেকানন্দের বই, ফুলের তোড়া এবং প্রসাদ উপহার দেওয়া হয়।

সমাজমাধ্যমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
বেলুড় মঠ সফরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব, জগজ্জননী মা সারদা ও বীর সন্ন্যাসী স্বামী জীর চরণে প্রণাম নিবেদন করলাম। বেলুড় মঠ-এর সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ, ও সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রনন্দজী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ওনাদের আশীর্বাদ লাভ করার সৌভাগ্য প্রাপ্ত হল। তাঁদের আশীর্বাদ ও সান্নিধ্য লাভ করে আমি ধন্য।” মুখ্যমন্ত্রী জানান, স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, সেবা এবং আধ্যাত্মিকতার আরও বিস্তার প্রয়োজন। উল্লেখযোগ্যভাবে, এই সফরের পরই তিনি হাওড়ার নিউ কালেক্টরেট ভবনে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে যোগ দেন।
