Canning Arms Recover
Canning Arms Recover

Canning Arms Recover: বাড়িতে মজুত আগ্নেয়াস্ত্র! পলাতক তৃণমূল নেতা

Bengal Liberty:

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-২ ব্লকের জীবনতলা থানা এলাকায় প্রভাবশালী নেতার বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র (Canning Arms Recover)। পর মুহূর্তেই পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী। ঘটনাস্থলে অভিযান চালায় জীবনতলা থানার পুলিশ। উদ্ধার হয়েছে ব্যাপক পরিমান অস্ত্র। তবে জেরার পরেও মুখ খোলেনি অভিযুক্তের পরিবার।

Canning Arms Recover
Canning Arms Recover

ওসির নেতৃত্বে চলল বিশাল তল্লাশি অভিযান Canning Arms Recover

জীবনতলা থানার পুলিশ জানতে পারে কালিকাতলা এলাকায় নাশকতার উদ্দেশ্যে মজুত রয়েছে বিপুল অস্ত্র। মঙ্গলবার দুপুরে জীবনতলা থানার ওসি ত্রিদিব মল্লিক বাহিনীসহ অভিযান চালায় কালিকাতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় তৃণমূল নেতা জবেদ শেখের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।চক্ষু চড়কগাছ হয়ে তদন্তকারীদের। ঘর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো বন্দুকের গুলি এবং আগ্নেয়াস্ত্র।

Canning Arms Recover
Canning Arms Recover

ঘটনার পর থেকেই পলাতক জবেদ

জবেদ শেখ তৃণমূলের প্রথম সারির অত্যন্ত প্রভাবশালী নেতা। পুলিশের অভিযানের বার্তা পেয়ে চম্পট দেয় জবেদ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও নিখোঁজ জবেদ শেখ। বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধারের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। কিন্তু সহযোগিতা করেনি কেউ।

কী কারণে এই বিপুল অস্ত্র মজুত?

অস্ত্র মজুত রাখার কারণ পুলিশের কাছে অজানা। সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শাসকদলের নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয় এলাকা জুড়ে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury