Kunal Ghosh Statement
Bengal Liberty : তৃণমূলের অন্দরে আবার বিতর্ক তৈরি হলো। দলের নেতা কুণাল ঘোষের একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার বড় পদে ফেরানো নিয়ে মমতার সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। তবে কুণাল স্পষ্ট জানিয়েছেন, তিনি মমতাদির সঙ্গেই আছেন।

দলবদলকারীদের তীব্র আক্রমণ (Kunal Ghosh Statement)
কুণাল ঘোষ তাঁর বিবৃতিতে জানিয়েছেন, তিনি তৃণমূলের একনিষ্ঠ বিধায়ক। মমতাদির প্রতীকেই তিনি জিতেছেন। কিন্তু ভোটের পর যারা ব্যক্তিগত স্বার্থে দলবদল করছেন, তিনি তা মানছেন না। তিনি মমতার সঙ্গেই আছেন এবং এই দলবদলকারীদের একদম সমর্থন করেন না।

ভুল সংশোধনের দাবি (Kunal Ghosh Statement)
মমতার পাশে থাকলেও দলের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। তিনি বলেন, দলের ভুলগুলি বারবার চলতে থাকলে তিনি চোখ বুজে থাকবেন না। তাঁর পরিষ্কার কথা, “মমতাদির সঙ্গে আছি। কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই।” বহু সাধারণ কর্মী ও ছাত্র-যুব তাঁর সঙ্গে যোগাযোগ করছেন বলে তিনি জানান। আগামী দিনে তিনি তাদের সঙ্গে বসবেন। কুণাল বলেন, ঘরে-বাইরে তাঁর কান, চোখ ও মুখ খোলা থাকবে।

