Bengal Liberty, ১২ জুন :
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে বিদ্রোহ ও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে (TMC Delhi Office)। ঠিক সেই মুহূর্তেই দিল্লিতে দলের সাংগঠনিক কেন্দ্রের ঠিকানা বদল হল। এতদিন সাংসদ পার্থ ভৌমিকের সরকারি বাংলোর একাংশে চলত তৃণমূলের দিল্লি কার্যালয়। কিন্তু বিদ্রোহী সাংসদদের শিবিরে পার্থের নাম সামনে আসার পর সেই ঠিকানা সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে দলের দিল্লি অফিস পরিচালিত হবে রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সাউথ অ্যাভিনিউয়ের বাংলো থেকে। ইতিমধ্যেই পুরনো কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ব্যানার ও হোর্ডিং খুলে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। তাই বলাই চলে, এটি শুধু অফিস বদল নয়, বরং দলের অভ্যন্তরীণ সমীকরণে নেতৃত্বের স্পষ্ট বার্তা (TMC Delhi Office)।

প্রকাশ্যে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্বলিত তালিকা (TMC Delhi Office)
প্রথমে পরিষদীয় দল তারপরই সংসদীয় দল হাতছাড়া হয়েছে মমতার। আলাদা ব্লক তৈরি করার জন্য ১৯ জন তৃণমূল সাংসদের স্বাক্ষর প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী আলাদা হয়ে যাওয়া সাংসদদের মধ্যে আছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দেব (দীপক অধিকারী), জুন মালিয়া, পার্থ ভৌমিক।

সূত্রের খবর, গত ৯ জুন দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের একাংশ সাংসদ উপস্থিত ছিলেন বলে দাবি। সূত্রের আরও দাবি, বৈঠকের দিনই NDA-তে যোগদানের সমর্থনে ১৪ জন সাংসদ স্বাক্ষর করেন। পরবর্তী সময়ে আরও পাঁচ সাংসদ ওই প্রস্তাবে সই করেন বলে জানা গেছে। যাঁদের নাম সামনে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও খবর



