Kalyan Banerjee
Bengal Liberty: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার শ্রীরামপুর থানায় দায়ের হলো এফআইআর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম নিয়ে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ।

থানায় দায়ের অভিযোগ (Kalyan Banerjee)
অভিযোগকারী ভাস্কর ঘোষ শ্রীরামপুর থানায় গিয়ে আজ এই নালিশ জানান। ২০২১ সালের বিধানসভা ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী সময়ে রাজ্যে যে দাঙ্গা ও অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পেছনেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়েছে। শ্রীরামপুর থানার পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

পিছু ছাড়ছে না বিতর্ক (Kalyan Banerjee)
শুধু শ্রীরামপুর থানা নয়, গতকাল রিষড়া থানাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় বিজেপি কাউন্সিলর। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তাঁর এই ধরনের অশালীন মন্তব্য এবং রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

অভিষেকের ‘নরম’ সুর, অথচ কল্যাণের দাপট (Kalyan Banerjee)
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন। তিনি বলেছেন, কল্যাণ তাঁকে নিয়ে কথা বলার অধিকার রাখেন। কিন্তু কল্যাণের এই অসংযত আচরণে তৃণমূলের অন্দরেও অস্বস্তি বাড়ছে। একের পর এক থানায় অভিযোগ দায়ের হওয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আইনি জালে জড়িয়ে পড়ছেন, তা বলাই বাহুল্য। তৃণমূলের এই বর্ষীয়ান নেতার লাগামহীন গালিগালাজ কি এবার তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ টানবে? প্রশ্ন উঠছে সব মহলেই।


