Mamata vs Suvendu
Mamata vs Suvendu

Suvendu Adhikari: সাংবাদিক বৈঠক বাতিল করে তারাতলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty :

তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়াবহ অবস্থা। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Suvendu Adhikari)। একে একে স্বাস্থ্যমন্ত্রী, দমকলমন্ত্রী উপস্থিত হয়েছেন।উদ্ধারকাজে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যেই নবান্নের সাংবাদিক বৈঠক বাতিল করে তারাতলার ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ। তারাতলায় গোডাউন বিপর্যয়ে চালু হয়েছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের নম্বর ১০৭০। পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল, এনডিআরএফের যৌথ প্রচেষ্টায় এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করে করে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।

taratala accident
taratala accident

গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়

তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ করা হচ্ছিল। সেই নির্মীয়মাণ গোডাউনের ছাদ আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বহু শ্রমিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গোডাউনের ভিতরে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর মিলেছে, পাশাপাশি একাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Taratala Incident
Taratala Incident

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। ক্রেন, গ্যাস কাটার এবং অন্যান্য সরঞ্জামের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পরিস্থিতির ওপর নজর রাখতে ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। ইতিমধ্যেই পরিস্থিতি নজরে রাখতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, এখন নবান্নের সাংবাদিক বৈঠক বাতিল করে দুর্ঘটনাস্থলে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury