Weather Alert
Bengal Liberty : গরমের অস্বস্তি ফের মাথাচাড়া দিতে শুরু করেছিল (Weather Alert)। তবে সেই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হল না। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ফের রাজ্যের আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটেছে। মঙ্গলবারের ঝড়-বৃষ্টির পর বুধবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, প্রায় গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই একাধিক জেলার নিচু এলাকা জলমগ্ন। নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বহু এলাকায় জল জমে রয়েছে। ফলে নতুন করে বৃষ্টি হলে জলযন্ত্রণা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহর কলকাতার বিভিন্ন নিচু এলাকাতেও জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও মৌসুমি বায়ুর প্রভাব যথেষ্ট সক্রিয় রয়েছে। পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলিতে গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবারও সেই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।



