Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee: মোটর ভেহিকল আইন লঙ্ঘন: অভিষেককে পাঠানো নোটিসের সময়সীমা পার

Bengal Liberty: ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। তাঁর ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের বিপজ্জনকভাবে ঝুলে থাকার ঘটনায় কালীঘাট থানার পাঠানো নোটিসের সময়সীমা পেরিয়ে গেলেও, কোনো নথি জমা পড়েনি বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
Advertisement

ঘটনার প্রেক্ষাপট (Abhishek Banerjee)

বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির বাইরে নিরাপত্তারক্ষীদের ঝুলে থাকার দৃশ্যটি ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের ১২৩ ও ১৮৪ ধারা লঙ্ঘন করেছে। অভিযোগকারীর দাবি, নিরাপত্তার দোহাই দিয়ে এমন বিপজ্জনক যাতায়াত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যা সাধারণ মানুষের প্রাণের ঝুঁকি বাড়ায়।এই অভিযোগের ভিত্তিতে কালীঘাট থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে নির্দিষ্ট কিছু নথি চেয়েছিল। শনিবার ছিল সেই নথি জমা দেওয়ার শেষ দিন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নথি থানায় পৌঁছায়নি।

সূত্রের খবর, নথিপত্র না পাওয়ায় কালীঘাট থানা পুনরায় অভিষেককে নোটিস পাঠানোর তোড়জোড় শুরু করেছে।

Advertisement
Advertisement

অভিযোগকারী ও পূর্ব ইতিহাস (Abhishek Banerjee)

অভিযোগকারী রাজীব সরকার এর আগেও অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও ডিজে সংক্রান্ত বিষয়ে মামলা করেছিলেন। এছাড়া গত মাসে ভবানীপুর থানাতেও অর্ণব কান্তি দাস নামে এক ব্যক্তি অনুরূপ অভিযোগ দায়ের করেছিলেন।

নির্বাচন চলাকালীন বিতর্কিত মন্তব্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যের জেরে বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিষেকের বিরুদ্ধে এফআইআর রয়েছে। পরপর এই ধরনের আইনি অভিযোগে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ দায়িত্ব কমানো শুরু হয়েছিল আগেই, এবার সব পদ থেকে সরলেন চন্দ্রিমা ভট্টাচার্য

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury