India-Iran Conflict
Bengal Liberty: আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি সূত্রে খবর, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই সংঘাতে ১৩ জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর এই সংঘাতের প্রভাব ক্রমাগত বাড়ছে।
সংঘাতের প্রেক্ষাপট (India-Iran Conflict)
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করার পর থেকেই উত্তেজনা চরমে পৌঁছায়। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আক্রমণ শুরু করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। যুদ্ধের ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

ভারত সরকারের উদ্বেগ (India-Iran Conflict)
সম্প্রতি দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আক্রান্ত দুটি জাহাজে মোট ৩০ জন ভারতীয় নাবিক ছিলেন। এর মধ্যে এক নাবিকের মৃত্যু হয়েছে এবং অন্য একটি জাহাজে থাকা ৯ জন ভারতীয় নাবিক গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ভারত কী বলছে? (India-Iran Conflict)
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ভারত আহ্বান জানিয়েছে। মন্ত্রকের মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা বজায় রাখার জন্য এই নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকা হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ‘পুনরায় বহাল’ করছে এবং এই রুটে যাতায়াতকারী জাহাজগুলোর নিরাপত্তার জন্য ‘২০ শতাংশ’ শুল্ক ধার্য করা হবে। তবে আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে এই জলপথ খোলা থাকবে বলে ট্রাম্প আশ্বস্ত করেছেন।

