Sumana Sarkar
Bengal Liberty: মধ্যরাতে ছাত্রীর ছদ্মবেশে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে আচমকা হাজির হলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে হোস্টেল—প্রতিটি জায়গায় অব্যবস্থার ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী।
কীভাবে ঘটল ঘটনা? (Sumana Sarkar)
বুধবার রাত তখন প্রায় ১২টা ৪০ মিনিট। শার্ট-প্যান্ট পরে, মুখে মাস্ক লাগিয়ে সাধারণ ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে ঢোকেন প্রতিমন্ত্রী। নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে শুধুমাত্র মহিলা দেহরক্ষীদের সঙ্গে নিয়ে সরাসরি জরুরি বিভাগে চলে যান তিনি।

হাসপাতালে অব্যবস্থা (Sumana Sarkar)
জরুরি বিভাগে কোনো সিনিয়র চিকিৎসককে না দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। হাসপাতালের অপরিচ্ছন্নতা এবং ওয়ার্ডে যত্রতত্র ঘুরে বেড়ানো কুকুর-বিড়াল নিয়েও তিনি কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছেন।

হোস্টেলে ‘অনাচার’ (Sumana Sarkar)
হাসপাতাল পরিদর্শনের পর তিনি সরাসরি চলে যান হোস্টেলে। সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তিনি কার্যত স্তম্ভিত হয়ে পড়েন বলে জানিয়েছেন। হোস্টেল চত্বরে বিয়ারের বোতল পড়ে থাকতে দেখেন মন্ত্রী। এছাড়া ছাত্রদের রুমে ছাত্রীদের উপস্থিতি এবং হোস্টেলের সামগ্রিক বিশৃঙ্খল পরিবেশ দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী অভিযোগ করেন, হোস্টেলের এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়।
এই পুরো বিষয় নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, দীর্ঘদিন ধরে অনেক অভিযোগ পাচ্ছিলেন, তাই নিজেই মাঠে নেমেছেন। তিনি জানিয়েছেন, পুরো ঘটনার রিপোর্ট মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে জমা দেবেন। রাজ্যের কোনো সরকারি হাসপাতালে আরজি করের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি তিনি চান না বলে সাফ জানিয়েছেন।

