RG Kar Case : ‘আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয়’, নির্মলকে ডিম হামলায় আপত্তি আরজি করে নিহত চিকিৎসকের মায়ের

Bengal Liberty:

আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতারের পর তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় সরব হলেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্মল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। তাই সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়া কোনওভাবেই কাম্য নয়।

Advertisement
Advertisement

‘দোষীরা কেউ পার পাবে না’, নির্মলকে নিয়ে বললেন রত্না দেবনাথ(RG Kar Case )

 

রত্না দেবনাথ বলেন, “অন্যায় যারা করবে, তারা ধরা পড়বে। পাশাপাশি আমরাও যেন কোনও অন্যায় না করি। এই যে ডিম ছোড়া, এটা কাম্য নয়।” তাঁর দাবি, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের হেফাজতে নিয়েছে। ফলে তদন্তের স্বার্থে প্রশাসনের উপরই আস্থা রাখা উচিত।

 

নির্মল ঘোষের বয়সের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “উনি ৮০ বছরের একজন মানুষ। ওঁর হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথায় পাব! তখন আমরা ওঁর কাছ থেকে কী তথ্য পাব!” তদন্তে প্রয়োজনীয় তথ্য পেতে অভিযুক্তের নিরাপত্তা ও শারীরিক সুস্থতার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

RG Kar Case
RG Kar Case

RG Kar Case 

 

তবে আরজি করের ঘটনায় দোষীরা কেউ রেহাই পাবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রত্না দেবনাথ। তাঁর কথায়, “তিলোত্তমার কাণ্ডে কেউ পার পাবে না। মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। প্রাক্তন চেয়ারম্যানও ধরা পড়বেন।”

 

পাশাপাশি দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি না দেওয়া, দ্রুত দেহ সৎকার এবং সৎকারের টাকা পুলিশ দেওয়ার বিষয়েও একাধিক অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, সেদিনের ঘটনায় পুলিশের একাংশের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। সেই সঙ্গে সৎকারের টাকা ফেরত দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

 

RG Kar Case 

 

এদিকে স্বামীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রত্না দেবনাথ। বিধানসভায় নিরাপত্তার অভাবের বিষয়টি জানানোর পর সরকার তাঁর স্বামীর নিরাপত্তার ব্যবস্থা করেছে বলেও জানান তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ উত্তর কলকাতায় দুর্গাপুজো বন্ধের সিদ্ধান্ত! প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুণাল ঘোষের বিবৃতি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury